বিদ্যুতের বিলে কার্যত নাজেহাল মধ্যবিত্ত৷ বাড়তে থাকা বিদ্যুতের বিল রুখতে এখন আমজনতার বড় ভরসা সৌরবিদ্যুৎ। এই লক্ষ্যে কেন্দ্র সরকারের 'প্রধানমন্ত্রী সূর্য ঘর যোজনা' দেশজুড়ে সাড়া ফেলেছে, যার ব্যতিক্রম নয় পশ্চিমবঙ্গও।
2
11
সম্প্রতি রাজ্য সরকারের জনকল্যাণ শিবিরগুলিতে এই প্রকল্প নিয়ে সাধারণ মানুষের উৎসাহ রীতিমত চোখে পড়ার মতো। হাজার হাজার মানুষ নিজেদের নাম নথিভুক্ত করতে ভিড় জমিয়েছেন।
3
11
সহজ কথায়, এই প্রকল্পের মাধ্যমে বাড়ির ছাদে সোলার প্যানেল বসিয়ে বিদ্যুৎ উৎপাদন করা যাবে। সেই বিদ্যুৎ দিয়ে ঘরের আলো, পাখা, টিভি সবই চালানো সম্ভব।
4
11
নিজের প্রয়োজন মেটানোর পর বাড়তি বিদ্যুৎ চলে যাবে মূল গ্রিডে, যার ফলে মাসের শেষে বিদ্যুৎ বিল অনেকটাই কমে আসবে।
5
11
কার জন্য কেমন খরচ এবং সুবিধা? দেখে নেওয়া যাক একনজরে।
6
11
যাঁদের মাসিক বিদ্যুতের খরচ প্রায় ২০০ ইউনিট, তাঁদের জন্য ১ থেকে ২ কিলোওয়াট ক্ষমতার সোলার সিস্টেম উপযুক্ত। সোলার প্যানেল বসাতে খরচ হতে পারে ৭০ হাজার থেকে ১.৮০ লক্ষ টাকা।
7
11
তবে এতে কেন্দ্র সরকারের তরফ থেকে ৩০ হাজার থেকে ৬০ হাজার টাকা পর্যন্ত ভর্তুকি মিলবে। এর ফলে প্রতি মাসে বিদ্যুৎ বিল বাবদ প্রায় ৭০০ থেকে ১,৪০০ টাকা বাঁচানো সম্ভব।
8
11
যাঁদের মাসিক খরচ ২০০ থেকে ৩০০ ইউনিট, তাঁদের জন্য অন্য ব্যবস্থা। ২ থেকে ৩ কিলোওয়াট ক্ষমতার সোলার সিস্টেম উপযুক্ত। খরচ পড়বে ১.৪০ লক্ষ থেকে ২.১০ লক্ষ টাকা।
9
11
এই ক্ষেত্রে সর্বোচ্চ ৭৮ হাজার টাকা পর্যন্ত সরকারি ভর্তুকি পাওয়া যাবে। এর ফলে মাসে আনুমানিক ১,৪০০ থেকে ২,০০০ টাকা সাশ্রয় হতে পারে। (৩ কিলোওয়াটের বেশি ক্ষমতার সিস্টেম বসালেও সর্বোচ্চ ভর্তুকি ৭৮ হাজার টাকাই থাকবে)।
10
11
বিদ্যুৎ দপ্তর সূত্রে জানা গিয়েছে, এই প্রকল্পে আবেদন করার মাত্র দুই সপ্তাহের মধ্যেই নির্দিষ্ট সংস্থার প্রতিনিধিরা এসে বাড়ির ছাদে সোলার প্যানেল বসানো এবং তা গ্রিডের সঙ্গে যুক্ত করার কাজ সম্পন্ন করবেন।
11
11
বিশেষজ্ঞরা মনে করছেন, পরিবেশবান্ধব উপায়ে ঘরের খরচ কমানোর এই সুবর্ণ সুযোগ আগামী দিনে আরও বহু পরিবারকে সৌরবিদ্যুৎ ব্যবহারে উদ্বুদ্ধ করবে।