গরমের দিনে এসি, কুলার কিংবা ফ্যানের টানা ব্যবহারে বিদ্যুতের বিল আকাশ ছোঁয়া হয়ে যায়। মধ্যবিত্তের সংসারে এই বাড়তি চাপ সামলাতে রীতিমত নাভিশ্বাস ওঠে। এবার বড় ভরসা কেন্দ্র সরকারের ‘পিএম সূর্য ঘর বিনামূল্যে বিদ্যুৎ যোজনা’।
2
10
ছাদ ব্যবহার করে সৌরবিদ্যুৎ তৈরির মাধ্যমে মাসের বিদ্যুৎ খরচ অনেকটাই কমিয়ে ফেলা সম্ভব এই প্রকল্পে।
3
10
২০২৪ সালের ফেব্রুয়ারিতে শুরু হয় এই প্রকল্প। এর জনপ্রিয়তা দিন দিন বাড়ছে।
4
10
সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৬ সালের জুলাই মাস পর্যন্ত দেশজুড়ে প্রায় ৪০ লক্ষ বাড়িতে সোলার প্যানেল বসানো হয়েছে, যার সুফল পাচ্ছেন ৪৮ লক্ষেরও বেশি পরিবার।
5
10
এই প্রকল্পের মূল আকর্ষণ হল প্রতি মাসে প্রায় ৩০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ পাওয়ার সুযোগ রয়েছে।
6
10
সোলার প্যানেলগুলির গড় আয়ু প্রায় ২৫ বছর। ফলে একবার বসাতে পারলে দীর্ঘ দিন বিদ্যুতের খরচ নিয়ে নিশ্চিন্ত থাকা সম্ভব।
7
10
সমগ্র আবেদন প্রক্রিয়াটি অনলাইনে সম্পন্ন করা যায়। প্রথমে সরকারি ওয়েবসাইট (pmsuryaghar.gov.in) গিয়ে ‘Apply for Rooftop Solar’ অপশনে ক্লিক করুন। সেখানে রাজ্য, বিদ্যুৎ সংস্থা (Discom), গ্রাহক নম্বর, মোবাইল নম্বর ও ইমেল দিয়ে নিজের নাম নথিভুক্ত করুন।
8
10
অ্যাকাউন্ট তৈরি হলে লগ ইন করে প্রয়োজনীয় তথ্য দিয়ে মূল ফর্মটি পূরণ ও জমা দিন। আবেদন অনুমোদন পেলেই বিদ্যুৎ সংস্থার তালিকাভুক্ত বিক্রেতার মাধ্যম দিয়ে ছাদে প্যানেল বসিয়ে নেওয়া যাবে।
9
10
প্যানেল বসানোর কাজ শেষ হলে 'নেট মিটার'-এর জন্য আবেদন করতে হবে। পরিদর্শনের পর দেওয়া হবে ‘কমিশনিং সার্টিফিকেট’।
10
10
সার্টিফিকেট পাওয়ার পর পোর্টালে গিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ ও বাতিল চেক আপলোড করলেই সরাসরি অ্যাকাউন্টে সরকারি ভর্তুকির টাকা জমা হয়ে যাবে।