আজ, ১ অগস্ট থেকে রাজ্যে মহিলাদের জন্য চালু হচ্ছে বহু প্রতীক্ষিত ‘পিঙ্ক কার্ড’। এই কার্ডের মাধ্যমে নির্দিষ্ট যোগ্যতার ভিত্তিতে সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের সুযোগ মিলবে।
2
13
পিঙ্ক কার্ড হল রাজ্য সরকারের একটি বিশেষ পরিচয়পত্র, যার মাধ্যমে যোগ্য মহিলা যাত্রীরা সরকারি বাসে বিনামূল্যে সফরের সুবিধা পাবেন। কার্ড না থাকলে স্বাভাবিক ভাড়াই দিতে হবে।
3
13
মহিলাদের নিরাপদ, সাশ্রয়ী এবং সহজ গণপরিবহন পরিষেবা নিশ্চিত করাই এই প্রকল্পের মূল উদ্দেশ্য। একই সঙ্গে কর্মজীবী ও সাধারণ মহিলাদের যাতায়াতের খরচও কমবে।
4
13
সরকার জানিয়েছে, মহিলাদের ফ্রি-তে সরকারি বাসে যাতায়াতের ব্যবস্থা চালু হয়েছে। সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াতের সুবিধা দিতে রাজ্যকে প্রায় ৫৫০ কোটি টাকা ভর্তুকি দিতে হচ্ছে।
5
13
অনেক মহিলা জানিয়েছেন, তাঁরা নিজেরাই বাসভাড়া দিতে সক্ষম। সরকারও জানিয়েছে, এমন ব্যক্তিদের জন্য এই কার্ড বাধ্যতামূলক নয়। একান্তই যাদের প্রয়োজন, তাদের বিনামূল্যে বাসে যাতায়াতের সুবিধা দেওয়া হোক।
6
13
সরকারি ঘোষণা অনুযায়ী আজ থেকেই পরিষেবা শুরু হওয়ার কথা। তবে সব আবেদনকারীর হাতে এখনও কার্ড পৌঁছায়নি বলে কিছু জায়গায় পরিষেবা ধাপে ধাপে চালু হতে পারে।
7
13
যেসব আবেদনকারী ইতিমধ্যেই পিঙ্ক কার্ড হাতে পেয়েছেন, তাঁরা আজ থেকেই সরকারি বাসে সেই কার্ড ব্যবহার করে বিনামূল্যে যাতায়াত করতে পারবেন।
8
13
বাসে ওঠার সময় কন্ডাক্টর বা সংশ্লিষ্ট কর্মীকে পিঙ্ক কার্ড দেখাতে হবে। প্রয়োজন হলে নির্ধারিত পদ্ধতিতে কার্ড যাচাইয়ের পর বিনামূল্যে সফরের অনুমতি মিলবে।
9
13
নতুন ব্যবস্থা কার্যকর করতে পরিবহন নিগম, বাসকর্মী এবং সংশ্লিষ্ট আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে, যাতে যাত্রীদের কোনও অসুবিধা না হয়।
10
13
এই কার্ড চালুর ফলে যাত্রী যাচাইয়ের প্রক্রিয়া আরও স্বচ্ছ ও ডিজিটাল হবে বলে আশা করছে পরিবহন দফতর। সরকারের দাবি, এই উদ্যোগে মহিলাদের দৈনন্দিন যাতায়াতকে আরও সহজ করবে এবং সরকারি বাস পরিষেবার প্রতি মানুষের আস্থা আরও বাড়াবে।
11
13
রাজ্য পরিবহন এবং সরকারি ওয়েবসাইটে রেজিস্ট্রেশন সম্পন্ন করে এবং নথি আপলোড করে অনলাইনে আবেদন করা যাবে পিঙ্ক কার্ডের জন্য।
12
13
গ্রামীণ এলাকাকায় অফলাইনে আবেদনের জন্য স্থানীয় ব্লক উন্নয়ন অফিসে (বিডিও) আবেদনপত্র এবং প্রয়োজনীয় কাগজপত্র জমা দিন। শহরে পুরসভা বা পুর অফিসে আবেদনপত্র জমা দিন।