আজকাল ওয়েবডেস্ক: অনিয়ন্ত্রিত জীবনযাপনের কারণে ইদানীং কম বয়সেই শরীরে জটিল রোগ থাবা বসাচ্ছে। যার জন্য মুঠো মুঠো ওষুধ খেলে তারও পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে। বদলে আমাদের চারপাশের নানা প্রাকৃতিক উপাদানের উপর ভরসা রাখতে পারেন। যার মধ্যে রয়েছে পেঁপে পাতা। হ্যাঁ, পেঁপে ফলের পাশাপাশি এর পাতাও স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী।
2
9
পেঁপে পাতায় রয়েছে ভিটামিন এ, সি, ই, কে এবং বি, ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম, সোডিয়াম ও আয়রনের মতো গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান। যা বিভিন্ন রোগ প্রতিরোধে সহায়তা করে। তাহলে জেনে নিন পেঁপে পাতার কী কী উপকারিতা রয়েছে-
3
9
ডেঙ্গু জ্বরের উপসর্গ কমায়: পেঁপে পাতা ডেঙ্গুর উপসর্গ কমায়। ডেঙ্গুতে এটি খুবই উপকারী। প্লেটলেটের সংখ্যা কম হলে পেঁপে পাতার রস খেলে উপকার পাবেন। গবেষণায় দেখা গেছে, পেঁপে পাতার নির্যাস রক্তে প্লেটলেটের মাত্রা উল্লেখযোগ্যভাবে বাড়াতে পারে।
4
9
হজম শক্তি বাড়ায়: পেঁপে পাতায় উপস্থিত পাপাইন উৎসেচক হজমে সহায়তা করে। যা পেটফাঁপা ও অন্যান্য হজমজনিত সমস্যার প্রতিরোধে কার্যকর।
5
9
লিভারের ভাল রাখে: পেঁপে পাতার রস লিভার পরিষ্কার রাখতে সাহায্য করে, যা জন্ডিস ও লিভার সিরোসিসের ঝুঁকি কমায়।
6
9
রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ: ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী পেঁপে পাতা। এই পাতার রস ইনসুলিন উৎপাদন নিয়ন্ত্রণ করে। ফলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে।
7
9
ত্বকের সমস্যার সমাধান: ত্বকের সমস্যা সমাধানে পেঁপে পাতা চিবিয়ে খেতে পারেন। এছাড়াও পাতা থেকে একটি পেস্ট তৈরি করে ত্বকের ক্ষত, ফোঁড়াতে লাগাতে পারেন। পেঁপে পাতার মাধ্যমে পিগমেন্টেশন থেকে রেহাই পেতে পারেন। এটি ত্বককে নরম, পরিষ্কার ও তরুণ রাখে।
8
9
ক্যানসারের ঝুঁকি কমায়- পেঁপে পাতায় এমন কিছু যৌগ রয়েছে যা ক্যানসারের ঝুঁকি কমাতে পারে। বিশেষ করে, এটি প্রোস্টেট ক্যানসার এবং স্তন ক্যানসারের কোষের বৃদ্ধির আশঙ্কা অনেকাংশে কমাতে পারে। তবে এবিষয়ে এখনও গবেষণা চলছে।
9
9
শরীরে বিশেষ কোনও সমস্যা থাকলে, বিশেষ করে গর্ভাবস্থায় পেঁপে পাতা খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। নচেৎ কোনও পার্শ্বপ্রতিক্রিয়ার ঝুঁকি থাকতে পারে।