ভারতের এলপিজি বাজারে যেমন রান্নার গ্যাসের এলপিজি গ্যাস নিয়ে সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। তেমনই পাকিস্তানের পরিস্থিতি আরও ভয়াবহ।
2
8
পাকিস্তানে এলপিজি গ্যাসের দাম শুনলে চোখ কপালে উঠবে। সেখানে ১১.৬৭ কেজি সিলিন্ডারের দাম ৩৯০০ টাকা থেকে বেড়ে হয়েছে ৫১৩৫ টাকা।
3
8
এই দাম যুদ্ধের আগে ছিল ৩১৫০ টাকা থেকে শুরু করে ৩৯৬৮ টাকা। ফলে নাভিশ্বাস উঠেছে পাকিস্তানের আমজনতার।
4
8
পাকিস্তানের ব্যুরো অফ স্ট্যাটস সম্প্রতি একটি রিপোর্ট পেশ করেছে। সেখান থেকেই পাকিস্তানের এই দুর্দশার কাহিনী সামনে এসেছে।
5
8
পাকিস্তানের দৈনিক পত্রিকা ডনে প্রকাশিত তথ্য অনুসারে সেখানকার পাঞ্জাব প্রদেশে সবথেকে বেশি দাম বেড়েছে। পাকিস্তানে যে হারে এলপিজি সমস্যা তৈরি হয়েছে তা বিশ্বের অনেক দেশকেই ফেল করিয়ে দেবে।
6
8
পাকিস্তানের বিভিন্ন গাড়ির ভাড়া বেড়েছে। ফলে সেখান থেকে এলপিজি আরও দামী হয়েছে। ইদ এবং অন্য ছুটির দিন থাকার ফলে সেখানে এলপিজি-র দাম আরও বেড়েছে।
7
8
পাকিস্তানের এক মন্ত্রী জানিয়েছেন সেদেশের বাণিজ্যিক পরিস্থিতি অতি শোচনীয়। ফলে সেখান থেকে তারা এলপিজি আনতেই পারছেন না। ফলে মার্চ মাসে তারা ভয়াবহ পরিস্থিতির সামনে পড়েন।
8
8
পাকিস্তানের কাছে বর্তমানে ১১ দিনের এলপিজি মজুত রয়েছে। এই স্টক শেষ হয়ে গেলে তাদের পরবর্তী পদক্ষেপ কী হবে সেটাই এবার দেখার।