ভারতীয় বাজারে এল ওপোর নতুন স্মার্টফোন 'ওপো কে১৪ লাইট ৫জি'। বাজেট ফ্রেন্ডলি এই ফোনে রয়েছে ৭০০০ এমএএইচ-এর শক্তিশালী ব্যাটারি, উচ্চ রিফ্রেশ রেটের ডিসপ্লে এবং বেশ কিছু আধুনিক এআই ফিচার।
2
8
ভারতে এই ফোনের একটিই ভ্যারিয়েন্ট আনা হয়েছে, যার মূল দাম ১৬,৯৯৯ টাকা। তবে রয়েছে বিশেষ লঞ্চ অফার। শুরুর দিনগুলিতে পাওয়া যাবে ১,০০০ টাকার ছাড়।
3
8
ফলে ফোনটি কেনা যাবে মাত্র ১৫,৯৯৯ টাকায়। 'স্টোন ব্রাউন' এবং 'ফেদার পার্পল'- এই দুটি রঙে ওপোর নিজস্ব ওয়েবসাইট ও ফ্লিপকার্ট থেকে কেনা যাচ্ছে ফোনটি।
4
8
৬.৭৫ ইঞ্চির এইচডি প্লাস এলসিডি স্ক্রিন, সঙ্গে ১২০ হার্টজ রিফ্রেশ রেট। ডিসপ্লের সর্বোচ্চ ব্রাইটনেস ৯০০ নিটস। বিশেষ প্রযুক্তির কারণে ভেজা হাত, তেলযুক্ত হাতেও অনায়াসে টাচ কাজ করবে।
5
8
কী কী সুবিধা আছে একনজরে দেখে নিন। জল ও ধুলোবালি থেকে সুরক্ষার জন্য দেওয়া হয়েছে আইপি-৬৪ রেটিং।
6
8
ইউনিসক টি৭২৫০ অক্টা-কোর প্রসেসর। এটি ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ যুক্ত। অ্যান্ড্রয়েড ১৬ ভিত্তিক কালারওএস ১৬ সিস্টেমে পরিচালিত হবে এই ফোন।
7
8
পেছনে রয়েছে ১৩ মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা এবং সামনে রয়েছে ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। রয়েছে এআই পোর্ট্রেট, নাইট ও টাইম-ল্যাপস মোড।
8
8
ফোনটির অন্যতম মূল আকর্ষণ এর ৭০০০ এমএএইচ ব্যাটারি। এটি ১৫ ওয়াটের ফাস্ট চার্জিং সমর্থন করে।