ইনস্টাগ্রাম রিল হোক বা প্রসাধনীর দোকান, সর্বত্র দেখা যায়, কালো ঠোঁট গোলাপি করার সহজ উপায় মাত্র একটি প্রসাধন।
2
12
কিন্তু ভারতীয়দের ঠোঁট স্বাভাবিকভাবেই গোলাপি নয়৷ এর কারণ মেলানিন৷ শরীরে মেলানিনের পরিমাণের উপর ত্বক, চুল, ঠোঁট ইত্যাদির রং নির্ভর করে।
3
12
ঠোঁটে কতটা মেলানিন থাকবে তা নির্ভর করে ত্বকের রং-এর উপর৷ তাই শ্যামবর্ণ বা কৃষ্ণবর্ণ ব্যক্তির ক্ষেত্রে ঠোঁট স্বাভাবিকভাবেই গোলাপি নয়, ঘন খয়েরি রঙের হয়৷
4
12
তাই শ্যামবর্ণ বা কৃষ্ণবর্ণ মানুষের গোলাপি ঠোঁট বিজ্ঞানসম্মতভাবে কখনওই সম্ভব না।
5
12
তবে ঠোঁটের রঙ জিনগত বৈশিষ্ট্য হলেও প্রতিদিনের কিছু বাজে অভ্যাসের কারণে ঠোঁট কালো হয়ে যায়।
6
12
ঘন ঘন চা কফি খেলে ঠোঁট কালো হয়। সূর্যের তাপ বিশেষত নীচের ঠোঁটকে কালো করে, ঠোঁট অতিরিক্ত শুষ্ক হলে এবং ধূমপান করলে ঠোঁট কালো হয়।
7
12
ঠোঁট কালো হওয়া থেকে বাঁচানোর জন্য কী করবেন?
এসপিএফ যুক্ত লিপ বাম ব্যবহার করুন। এটি আপনার ঠোঁটে সানস্ক্রিনের মতো কাজ করবে এবং সূর্যের ক্ষতিকারক অতিবেগুনী রশ্মি থেকে ঠোঁটকে সুরক্ষা দেবে।
8
12
কিন্তু কোনও লিপ বাম, ঘরোয়া উপায়, বা লিপ স্ক্রাব আপনার ঠোঁটের স্বাভাবিক রং বদলাতে পারে না।
9
12
যদি আপনার ঠোঁট অযত্ন বা অন্য কোনও কারণে ধীরে ধীরে কালো হয়ে গিয়ে থাকে তবেই পূর্বের রং ফিরিয়ে আনা সম্ভব৷
10
12
কসমেটিক সার্জারির মাধ্যমে ঠোঁট গোলাপি করা যায়৷ 'লিপ ব্লাশিং' হল ঠোঁটে গোলাপি রঙের ট্যাটু করানোর মতো। 'লিপ ব্লাশিং' করলে এক থেকে দুই বছর ঠোঁটের গোলাপি রং থাকে।
11
12
এটা আপনার ঠোঁটের জিনগত রঙ বদল করতে পারবে না। কিন্তু কৃত্রিম ভাবে একটা গোলাপি রঙ পাবেন কিছুদিনের জন্য।
12
12
ত্বক বিশেষজ্ঞদের মতে, ভারতীয়দের মধ্যে মেলানিনের কারণে ঠোঁটের রং ঘন হয়৷ সেখানে গোলাপি ঠোঁটের ধারণা অবাস্তব। এটি জিনগত বৈশিষ্ট্য এবং ত্বকের জৈববিজ্ঞানকে অস্বীকার করে৷ স্বাভাবিকভাবে ঠোঁটের রং ঘন হওয়া কোনও অসুস্থতা নয়।