নতুন সিম কেনা কিংবা পুরনো নম্বর বদলানোর নিয়মে বদল এনেছে কেন্দ্র। ভুয়ো কল ও সাইবার জালিয়াতি রুখতে গত ২১ আগস্ট ২০২৬ থেকেই কার্যকর হয়েছে টেলিকমিউনিকেশন (ইউজার আইডেন্টিফিকেশন) রুলস।
2
9
এখন থেকে আর শুধুই নথিপত্রের ফটোকপি জমা দিয়ে সিম পাওয়া যাবে না। বাধ্যতামূলক করা হয়েছে লাইভ বায়োমেট্রিক পদ্ধতি।
3
9
নতুন নিয়মে যা যা থাকছে-সিম কিনতে হলে মুখের লাইভ ছবি, ফিঙ্গারপ্রিন্ট কিংবা আইরিস স্ক্যান করা বাধ্যতামূলক।
4
9
পরিচয়পত্রের পাশাপাশি আঙুলের ছাপ দিয়ে বায়োমেট্রিক যাচাই করতে হবে। শারীরিক অক্ষমতা বা আঙুলের ছাপে সমস্যা থাকলে বৈধ নথির সঙ্গে মুখের লাইভ স্ক্যান (D-KYC) করাতে হবে।
5
9
নিজের সিম অন্য কাউকে হুট করে দেওয়া যাবে না। শুধুমাত্র নিকট আত্মীয় বা আইনি উত্তরাধিকারীকেই সিম হস্তান্তরের অনুমতি দেওয়া হবে, তাও সম্পূর্ণ বায়োমেট্রিক প্রক্রিয়ার মাধ্যমে।
6
9
পুরনো সিম আপগ্রেড, রিপ্লেস করা কিংবা নাম, লিঙ্গ বা জন্মতারিখ সংশোধনের ক্ষেত্রেও পুনরায় বায়োমেট্রিক লাগবে।
7
9
ব্যবসা বা কোম্পানির নামে সিম নিলে, অনুমোদিত প্রতিনিধির পাশাপাশি যিনি সিমটি ব্যবহার করবেন (এন্ড ইউজার), তাঁর পরিচয়ও নথিভুক্ত করা হবে।
8
9
ভুয়ো নথি জমা দিলে টেলিকম অপারেটররা সরাসরি থানায় এফআইআর দায়ের করবে এবং সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে।
9
9
সিম বিক্রেতা বা দোকানদাররা গ্রাহকের কোনও বায়োমেট্রিক তথ্য নিজেদের কাছে জমা বা স্টোর রাখতে পারবেন না। টেলিকম সংস্থাগুলোকে আগামী তিন মাসের মধ্যে তাদের সিস্টেম সম্পূর্ণ সুরক্ষিত করার নির্দেশ দেওয়া হয়েছে।