বাস্তুমতে ৮ জিনিস উপহার দিলে হয় সর্বনাশ, কী কী উপহার দেবেন না? তার বদলে কী দেবেন?
নিজস্ব সংবাদদাতা
৭ মে ২০২৬ ১৪ : ৪৪
শেয়ার করুন
1
11
উপহার মানে শুধু একটি বস্তু নয়, সঙ্গে মিশে থাকে ভালবাসা৷ কিন্তু বাস্তুশাস্ত্র বলছে, প্রতিটি বস্তুর নিজস্ব ‘এনার্জি’ আছে।
2
11
উপহার দেওয়া মানে সেই এনার্জি বিনিময়। তাই উপহারে কয়েকটা জিনিস দিলে বাস্তুমতে ক্ষতি হয়৷ জেনে নেওয়া যাক বাস্তুশাস্ত্র অনুযায়ী কোন ৮ জিনিস কখনও উপহার হিসাবে দেওয়া উচিত নয়।
3
11
১. ধারালো বস্তু: ছুরি, কাঁচি, ব্লেড, এগুলো ‘কেটে ফেলা’ বা সম্পর্ক বিচ্ছিন্ন করার প্রতীক। যত দামি প্যাকেটেই দিন না কেন, এই উপহার সম্পর্ক ভাঙনের বার্তা বহন করে। এর বিকল্প হিসাবে বই, সুন্দর শো-পিস দিতে পারেন৷
4
11
২. ঘড়ি: বাস্তুশাস্ত্র মতে, ঘড়ি উপহার দেওয়া মানে নিজের শুভ সময়কে অপরের কাছে স্থানান্তর করা। এটি গ্রহরাজ শনির শক্তিতে সরাসরি প্রভাব ফেলে। চীনা জ্যোতিষমতে, ঘড়ি উপহার দেওয়া অশুভ মনে করা হয়। এর বদলে ফোটো ফ্রেম, ক্যালেন্ডার দিতে পারেন।
5
11
৩. কালো রঙের সামগ্রী: কালো রং বাস্তুতে নেতিবাচক শক্তির প্রতীক। কালো জামা, কালো পার্স, কালো জুতো, এসব উপহার দেবেন না৷ বিকল্প হিসাবে সাদা, হলুদ, গোলাপি, সবুজ এই সব রঙের জামা জুতো ব্যাগ দিন।
6
11
৪. ক্যাকটাস: ক্যাকটাস বা অন্যান্য কাঁটাগাছ উপহার দিলে তা সম্পর্কে দ্বন্দ্ব ও বাধার ইঙ্গিত বহন করে। এর বিকল্প হিসাবে বাঁশ গাছ, মানিপ্ল্যান্ট, তুলসী গাছ দিতে পারেন, যা সমৃদ্ধি ও শান্তির প্রতীক।
7
11
৫. চামড়ার জিনিস: চামড়ার ব্যাগ, ওয়ালেট, বেল্ট— বাস্তু অনুযায়ী এগুলো ‘তামসিক’ শক্তির প্রতীক৷ এর বিকল্প হিসাবে কাপড় বা পরিবেশ-বান্ধব বস্তু দিতে পারেন৷
8
11
৬. জুতো: বাস্তু অনুযায়ী, জুতো শনিগ্রহের প্রতীক। কাউকে জুতো উপহার দেওয়া মানে তাঁর জীবনে বাধা সৃষ্টি করা। যদি একান্তই উপহারে জুতো দিতে হয়, তাহলে যাকে দেবেন তাঁফ থেকে এক টাকা নিয়ে রাখুন।
9
11
৭. সুগন্ধি: সুগন্ধি যেমন সাময়িকভাবে মিলিয়ে যায়, তেমনই সম্পর্কও ক্ষণস্থায়ী হতে পারে— এই বিশ্বাসে বাস্তুমতে সুগন্ধি বা পারফিউম উপহার দিতে নিষেধ করে। বদলে ধূপকাঠি, সুগন্ধি ফুল দিতে পারেন৷
10
11
৮. আয়না ও ভাঙা বা ব্যবহৃত জিনিস:
আয়না নেতিবাচক শক্তিকে বাড়িয়ে দেয়৷ বিশেষত নবদম্পতি বা গৃহপ্রবেশের সময় উপহার হিসেবে আয়না দেওয়া অশুভ। ফাটা, চিড়-ধরা, ভাঙা কোনো জিনিসই উপহার হিসাবে দেবেন না৷ এতে ভাগ্য খারাপ যায়৷
11
11
এছাড়া আরও কয়েকটি জিনিস বাস্তুমতে দেওয়া অশুভ৷ আচার, রুমাল, পেন, ডায়েরি না দেওয়াই ভাল।