নবরাত্রি মানেই উৎসবের রং, ভক্তি আর ঐতিহ্যের মেলবন্ধন। দেশজুড়ে এই বিশেষ উৎসবকে ঘিরে ভক্তদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। সাধারণ মানুষ থেকে শুরু করে বলিউডের তারকারাও মেতে উঠেছেন নবরাত্রির উদ্যাপনে।
2
8
কেউ দেবীর আরাধনায় ব্যস্ত, কেউ আবার উৎসবের বিশেষ মুহূর্ত ভাগ করে নিচ্ছেন অনুরাগীদের সঙ্গে। সেই তালিকায় এবার নজর কাড়লেন অভিনেত্রী কৃতি খরবন্দা। নবরাত্রির তৃতীয় দিনে মা চন্দ্রঘণ্টার প্রতি শ্রদ্ধা জানিয়ে লাল রঙের ঐতিহ্যবাহী পোশাকে ধরা দিলেন তিনি। তাঁর সাজে যেমন ফুটে উঠেছে ভারতীয় সংস্কৃতির ছোঁয়া, তেমনই অভিনেত্রীর বার্তায় উঠে এসেছে সাহস, শক্তি ও আত্মবিশ্বাসের কথা।
3
8
সম্প্রতি নিজের সাজের একটি সুন্দর ছবি ভাগ করে নিয়েছেন কৃতি। ছবিতে অভিনেত্রীকে দেখা গিয়েছে লাল রঙের একটি দৃষ্টিনন্দন পোশাকে। লাল ব্লাউজের উপর সোনালি জরির সূক্ষ্ম কারুকাজ তাঁর সাজকে দিয়েছে রাজকীয় সাজ। পোশাকের অলঙ্করণ এবং রঙের বৈপরীত্যে তৈরি হয়েছে এক অনন্য সাবেকি লুক।
4
8
উৎসবের আবহে কৃতির এই সাজ সহজেই নজর কাড়ার মতো। জমকালো পোশাকের সঙ্গে মানানসই গয়না তাঁর সম্পূর্ণ সাজকে আরও আকর্ষণীয় করে তুলেছে।
5
8
কৃতির সাজের অন্যতম আকর্ষণ তাঁর ঐতিহ্যবাহী গয়না। কপালে লাল টিপ, মাথায় কারুকাজ করা মাঙ্গটিকা, কানে বড় ঝুমকো এবং নাকে নথের সঙ্গে সূক্ষ্ম চেন—প্রতিটি অনুষঙ্গেই রয়েছে ভারতীয় সাজের ঐতিহ্য৷
6
8
গলায় একাধিক স্তরের হার তাঁর সাজে এনেছে আভিজাত্য। খোলা লম্বা চুল এবং পরিমিত মেকআপে অভিনেত্রীকে দেখিয়েছে স্নিগ্ধ ও সাবেকি। অতিরিক্ত চাকচিক্যের বদলে পোশাক ও গয়নার সমন্বয়েই নিজের লুককে আকর্ষণীয় করে তুলেছেন তিনি। নবরাত্রির মতো উৎসবে ঐতিহ্যবাহী পোশাক কীভাবে আধুনিক স্টাইলের সঙ্গে মিশে যেতে পারে, কৃতির সাজ যেন তারই উদাহরণ।
7
8
তবে শুধু পোশাক বা সাজ নয়, নবরাত্রির তৃতীয় দিনে কৃতির বিশেষ বার্তাও নজর কেড়েছে। মা চন্দ্রঘণ্টার সাহস ও শক্তির কথা উল্লেখ করে অভিনেত্রী লিখেছেন, “আজ যোদ্ধা দেবী মা চন্দ্রঘণ্টার সাহসকে নিজের মধ্যে ধারণ করছি। নিজের ভিতরের আলোকে উজ্জ্বল হতে দাও।” তাঁর এই বার্তায় উঠে এসেছে আত্মবিশ্বাস এবং ইতিবাচক মানসিকতার গুরুত্ব। উৎসবের আবহে দেবীর আরাধনার পাশাপাশি নিজের ভিতরের শক্তিকে চিনে নেওয়ার কথাও মনে করিয়ে দিয়েছেন তিনি।
8
8
হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, নবরাত্রির তৃতীয় দিনটি উৎসর্গ করা হয় মা চন্দ্রঘণ্টাকে। দেবীর এই রূপ সাহস, বীরত্ব, শক্তি ও নির্ভীকতার প্রতীক হিসেবে পরিচিত। ভক্তরা বিশ্বাস করেন, তাঁর আরাধনায় জীবনের বাধা অতিক্রম করার মানসিক শক্তি ও আত্মবিশ্বাস লাভ করা যায়। তাই এই দিনে দেবীর পুজোর পাশাপাশি তাঁর শক্তি ও সাহসের আদর্শকেও স্মরণ করেন অনেকে।