দুর্গাপুজোর মাসেও স্বস্তি নেই মধ্যবিত্তের। লাফ দিয়ে বাড়ছে সিলিন্ডারের দাম। জুলাই ও আগস্ট মাসে যথাক্রমে ১৮৩.৫০ টাকা এবং ২০৯ টাকা দাম কমেছিল। ফলে কিছুটা হলেও স্বস্তি পেয়েছিলেন রেস্তোরাঁ ও হোটেল ব্যবসার সঙ্গে যুক্ত ব্যবসায়ীরা।
2
8
পশ্চিম এশিয়ার টানাপোড়েন এবং বিশ্ব বাজারে আন্তর্জাতিক লেনদেনে অশান্তির প্রভাব সরাসরি এসে পড়েছে জ্বালানির বাজারে। অপরিশোধিত তেলের চড়া দরই যে সিলিন্ডারের মূল্যবৃদ্ধির নেপথ্যে, তা স্পষ্ট করে দিচ্ছেন বিশেষজ্ঞরা।
3
8
উৎসবের মরশুমে আবারও যেন এক ধাক্কা ব্যবসা-বাণিজ্যে। অক্টোবর পড়তেই এক লাফে দাম বেড়েছে ১৯ কেজির এলপিজি সিলিন্ডারের।
4
8
সেপ্টেম্বরের পর অক্টোবরের শুরুতেও দাম বাড়ল প্রায় ৬২.৫০ টাকা থেকে ৭০ টাকা। পর পর দু’মাস দাম বাড়ায় মাথায় হাত পড়েছে ব্যবসায়ীদের।
5
8
বাণিজ্যিক এলপিজির দাম বাড়লেও সাধারণ মধ্যবিত্তের ক্ষেত্রে ছবিটা আলাদা। স্বস্তির বিষয়, ১৪.২ কেজির গৃহস্থালির রান্নার গ্যাসের দামে কোনও পরিবর্তন করেনি রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি।
6
8
আজ, ১৪ অক্টোবর, বুধবার কলকাতায় গৃহস্থালির গ্যাস ৯৬৮ টাকা। বাণিজ্যিক সিলিন্ডার বেড়ে ২,৯৫৪ টাকা।