আজ চতুর্থী৷ রাজ্য থেকে বর্ষা একপ্রকার বিদায় নিয়েছে। তবুও চতুর্থীর আনন্দ পণ্ড করতে আকাশে উঁকি দিচ্ছে মেঘ। রাজ্যজুড়ে চলছে পুজোর শেষ মুহূর্তের প্রস্তুতি, ঠিক সেই সময়েই আবহাওয়া দপ্তর সূত্রে খবর, কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
2
9
আজ বুধবার, চতুর্থীর সকালে কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা সম্পূর্ণ মেঘলা হয়ে উঠতে পারে। শহরের কয়েকটি এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
3
9
আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।
4
9
আপাতত বাতাসে আর্দ্রতা বেশি থাকায় ভ্যাপসা গরম ও অস্বস্তি বজায় থাকতে পারে।
5
9
পুজোর মুখে উত্তরবঙ্গের আবহাওয়ায় স্বস্তির খবর। হাওয়া অফিস জানিয়েছে, আগামী বৃহস্পতিবার রাত পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
6
9
বেশিরভাগ জেলাই আপাতত শুষ্ক থাকবে। তবে ষষ্ঠী থেকে পরিস্থিতির পরিবর্তন হতে পারে। ওই দিন থেকে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কালিম্পঙের মতো পাহাড়ি ও সংলগ্ন জেলাগুলিতে নতুন করে বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
7
9
চতুর্থীর দিন দক্ষিণবঙ্গের আকাশেও অনিশ্চয়তা। কখনও মেঘ, কখনও রোদ। বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে একাধিক জেলায়। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনার কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
8
9
পাশাপাশি, উত্তর ২৪ পরগনা, কলকাতা, হাওড়া এবং ঝাড়গ্রামের এক বা দুটি জায়গায় হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। তবে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে আবহাওয়া মূলত শুষ্কই থাকবে।
9
9
আজ চতুর্থীর পুজো পরিক্রমায় বেরোনোর আগে ছাতা সঙ্গে রাখাটাই বুদ্ধিমানের কাজ হবে। পুজোর কদিন আবহাওয়া কোন দিকে মোড় নেয়, সেদিকেই এখন নজর সকলের।