গর্ভপাত, উচ্চ রক্তচাপ-সহ গর্ভাবস্থায় থাকে বেশ কিছু ঝুঁকি, কী ভাবে সাবধান হবেন?
নিজস্ব সংবাদদাতা
১১ এপ্রিল ২০২৬ ১২ : ১৪
শেয়ার করুন
1
13
প্রতি বছর ১১ এপ্রিল স্বাভাবিক এবং সুরক্ষিত মাতৃত্ব দিবস পালন করা হয়৷
মাতৃত্বকালীন সুরক্ষা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য এই দিনটি পালন করা হয়।
2
13
মাতৃত্ব জীবনের সুন্দর এক অধ্যায়৷ এই সময় নানারকম পরিবর্তন হয় শরীরে এবং মনে৷ কিছু শারীরিক ঝুঁকি থাকে, যেগুলি সম্পর্কে জানা থাকলে এই ধরনের ঝুঁকি সহজেই এড়ানো যায়।
3
13
ডায়াবেটিস: অন্তঃসত্ত্বা অবস্থায় মায়েদের রক্তে শর্করার মাত্রা হঠাৎ করে বেড়ে যেতে পারে। ডায়াবেটিসের কারণে বাচ্চা গর্ভে থাকাকালীন অবস্থায় এবং বাচ্চা জন্মানোর সময় বেশ কিছু ঝুঁকি থাকে৷
4
13
এই ডায়াবেটিসের ঝুঁকি কমানোর জন্য গর্ভাবস্থায় বেশি করে ফল সবজি আর শস্য খাওয়া প্রয়োজন। নিয়মিত শরীরচর্চা করা এবং সুষম খাবার খাওয়া এই ঝুঁকি কিছুটা কম করতে পারে৷ চিনি কম খাওয়া এবং বাইরের খাবার ফাস্ট ফুড একেবারেই খাওয়া উচিত নয়৷
5
13
উচ্চ রক্তচাপ: অন্তঃসত্ত্বা অবস্থায় প্রিএক্ল্যাম্পসিয়ার কারণে রক্তচাপ বেড়ে যাওয়ার সমস্যা দেখা যায়৷ এর ফলে রক্ত দ্রুত গতিতে প্রবাহিত হয়৷ অনেকসময় বাচ্চা ৯ মাস গর্ভে থাকতে পারে না তার অনেক আগেই বাচ্চার জন্ম হয়৷ এক্ষেত্রে মা এবং বাচ্চা দু'জনের জীবনের ঝুঁকি থাকে৷
6
13
এই ঝুঁকি কমানোর জন্য নুন কম খেতে হবে৷ মাকে মানসিক ভাবে আনন্দে রাখা পরিবারের কর্তব্য৷ নিয়মিত রক্তচাপ পরীক্ষা করা প্রয়োজন। চিকিৎসকের পরামর্শ মতো শারীরিক পরিশ্রম করা প্রয়োজন।
7
13
রক্তাল্পতা: শরীরে আয়রনের অভাবে রক্তাল্পতা বা অ্যানিমিয়া হওয়া গর্ভাবস্থায় একটি সমস্যা যা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়৷ মায়ের শরীরে যথেষ্ট পরিমাণ লোহিত রক্তকণিকা না থাকলে রক্তাল্পতা দেখা যায়।
8
13
গর্ভাবস্থায় অতিরিক্ত দুর্বল লাগা, সারাক্ষণ ঝিমুনি হতে পারে অ্যানিমিয়ার লক্ষণ। আয়রন সমৃদ্ধ খাবার, চিকিৎসকের পরামর্শ মতো ফলিক অ্যাসিড এবং ভিটামিন খাওয়া প্রয়োজন।
9
13
সংক্রমণ: যে কোনও প্রকার সংক্রমণ মা এবং গর্ভের সন্তানের জন্য ক্ষতিকর হতে পারে। এই সময় মূত্রনালীর সংক্রমণ, যে কোনও ভাইরাস বা ব্যাকটেরিয়া সংক্রমণ থেকে সাবধান থাকা প্রয়োজন। বাইরের খাবার না খাওয়া, পরিচ্ছন্ন জীবনযাপন, সময় মতো টীকা নেওয়ার মাধ্যমে এই ঝুঁকি কম করা যেতে পারে। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ অবশ্যই নিতে হবে।
10
13
শারীরিক শ্রম: প্রিটার্ম লেবার শুরু হয় ৩৭ সপ্তাহের আগে। বাচ্চা ৩৭ সপ্তাহের আগে জন্ম নিলে শিশুর বিকাশে কিছু সমস্যা হতে পারে৷ সংক্রমণ, মানসিক এবং শারীরিক বিকাশ ব্যাহত হতে পারে৷
11
13
গর্ভপাত : গর্ভপাত গর্ভাবস্থার প্রাথমিক পর্যায় অত্যন্ত ঝুঁকিপূর্ণ হতে পারে৷ যদিও সমস্ত গর্ভপাত এড়ানো যায় না তবুও সুস্থ জীবনযাপন এবং মানসিক শান্তি গর্ভপাতের সম্ভাবনাকে অনেকটাই কমিয়ে দিতে পারে৷
12
13
এক্ষেত্রে হবু বাবার দায়িত্ব সবথেকে বেশি৷ পরিস্থিতি যাই হোক, আমরা একসঙ্গে এই লড়াই লড়ব, এই মানসিক শক্তি এবং আশ্বাস গর্ভাবস্থায় একজন মায়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
13
13
মনে রাখবেন, গর্ভাবস্থায় চিকিৎসকের পরামর্শ নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনও অবস্থাতেই অনুমান বা অন্য কারও পরামর্শ মতো কিছু খাওয়া বা কোনও কাজ করা উচিত নয়৷