এগোচ্ছে মাঘ মাস, ফুরোচ্ছে শীত। দক্ষিণবঙ্গে তাপমাত্রার পারদ প্রায় প্রতিদিনই ১-২ ডিগ্রি করে চড়ছে। অবশ্য উত্তরের আবহাওয়া ভিন্ন। এখনও কনকননে ঠান্ডার ভাব রয়েছে পুরোদস্তুর। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, উত্তরবঙ্গে আগামী কয়েকদিন বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।
2
5
আগামী এক সপ্তাহ রাজ্যের বেশিরভাগ জায়গাতেই আবহাওয়া শুষ্ক থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। তবে সোম ও মঙ্গলবার রাজ্যের বেশির ভাগ জায়গায় ঘন কুয়াশা থাকবে। উত্তরবঙ্গের একাধিক জেলায় বেশ কয়েকটি স্থানে হালকা থেকে মাঝারি কুয়াশার দাপট লক্ষ্য করা যাবে। দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যেতে পারে।
3
5
আবহাওয়া দপ্ত জানাচ্ছে যে, উত্তর-পশ্চিম ও মধ্য ভারতে পশ্চিমী ঝঞ্ঝার কারণে শীতের আমেজ দ্রুত কমছে। কলকাতায় সকালে হালকা কুয়াশা থাকলেও দিনভর রোদ থাকবে, যা শীতের শেষের দিকের গরম অনুভূতি দেবে। তবে আগামী কয়েকদিন তাপমাত্রার বড় কোনও বদল হবে না। ফেব্রুয়ারিতে সামগ্রিকভাবে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকার পূর্বাভাস রয়েছে।
4
5
আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আজ, সোমবার (২ ফেব্রুয়ারি, ২০২৬) কলকাতার আকাশ পরিষ্কার থাকবে। সকালে কুয়াশা থাকবে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ২৬ ডিগ্রি এবং ১৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
5
5
উত্তরবঙ্গের সমতলে কোচবিহার, জলপাইগুড়ি জেলার একাধিক এলাকায় তাপমাত্রা ১২ ডিগ্রির আশপাশে ঘোরাঘুরি করবে। রবিবার দার্জিলিং (পাহাড়)-এ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৪ ডিগ্রি। তবে শৈত্যপ্রবাহের সম্ভাবনা নেই।