দিল্লির বুকে, পরপর দু'দিন সাংবাদিক বৈঠক। কেবল এসআইআর নিয়ে তীব্র কটাক্ষ, কিংবা নির্বাচন কমিহসন-বিজেপিকে একযোগে আক্রমণ নয়, ভোট নিয়েও বড় বার্তা দিয়ে দিলেন তিনি।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে, একাধিক প্রশ্নের উত্তর দেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
2
7
তাঁকে রণকৌশল নিয়ে প্রশ্ন করা হলে, সোজা জবাব দেন, 'রণকৌশল বলব না। আমার দল একটি পরিবার। আমাদের অনেক সাংসদ, বিধায়ক, ব্লক প্রেসিডেন্ট, বুথ প্রেসিডেন্ট রয়েছে। আমি একা সিদ্ধান্ত নিতে পারব না।' এসআইআর নিয়েও যে তৃণমূল কংগ্রেস এক ইঞ্চি জমিও ছাড়বে না, এদিন তাও স্পষ্ট করে দেন দিল্লির বুকে দাঁড়িয়েই। সঙ্গেই বলেন, 'আমাদের ভরসা আছে, বিচার মিলবেই। বাংলায় বিজেপি আসবে না। মানুষ বিজেপিকে ঘৃণা করে।'
3
7
এসআইআর-এ সব রাজ্যেই ডোমিসাইল সার্টিফিকেট-সহ একাধিক নথি নেওয়া হচ্ছে, কেবল বাংলাতেই হচ্ছে না। বাংলাকেই কেন লক্ষ্য করা হচ্ছে, এদিন সাংবাদিকদের প্রশ্নে, সেই প্রশ্ন ঘুরিয়ে করেন খোদ মমতা।
4
7
সঙ্গেই স্পষ্ট করেন, তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকলেও, ফারাক রয়েছে দল এবং সরকার। সরকার সরকারের মতো কাজ করবে। দল দলের মতো।
5
7
সাংবাদিকরা মমতা ব্যানার্জিকে এদিন প্রশ্ন করেন, এবার বাংলায় কত আসন জিতবে তৃণমূল কংগ্রেস। জবাবে মমতা বলেন, 'আমি রাজনৈতিক জ্যোতিষী নই, তবে এবার আমরা আরও বেশি আসন পাব।'
6
7
শুধু এখানেই থামেননি। সাংবাদিক বৈঠকে বলেন, পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস একাই লড়াই করবে এই নির্বাচনে। সঙ্গেই বলেন, 'আমাদের দেখা হবে জয়ের পর। ভাল মিষ্টি খাওয়াব তখন।' তারপরে খানিকটা রসিকতা করেই বলেন, 'দিল্লির লাড্ডু নয়।'
7
7
এসআইআর নিয়ে প্রথম থেকেই সরব মমতা এবং তাঁর দল তৃণমূল। তবে পশ্চিমবঙ্গের সঙ্গে দেশে আরও একাধিক রাজ্যে এসআইআর হচ্ছে। এদিন তাঁকে প্রশ্ন করা হয়, কেন এসআইআর বিরোধী আন্দোলনে একজোট হচ্ছে না। অখিলেশ, স্ট্যালিন প্রসঙ্গও তোলা হয়। যদিও, তিনি বলেন, বাংলার বিষয় বলে, সুর চড়াচ্ছেন তিনি এবং তাঁর দল।