২৪ ঘন্টায় গঙ্গার জলস্তর বৃদ্ধি পায়নি। স্থিতিশীল রয়েছে জলস্তর। তবে বিপদসীমার ৬০সেন্টিমিটার উপর দিয়ে বইছে গঙ্গার জল। আজ গঙ্গার জলস্তর ২৬.০৫।
2
6
নতুন করে মালদার মানিকচকের ভূতনি চরে বন্যা পরিস্থিতির কোনও অবনতি হয়নি।
3
6
প্রসঙ্গত, বেশ কিছুদিন আগে মানিকচকের বাঁধ ভেঙে কেশরপুর কালোটোন টোলার এলাকায় হু হু করে জল ঢোকে ভূতনিতে। এরই মধ্যে ভূতনি থানাতেও ঢুকেছে জল।
4
6
যার ফলে ভূতনি এলাকার পুলিশ প্রশাসনের কাজ ব্যহত হয়ে পড়েছে। তা নয়।
5
6
থানার অফিস ঘর থেকে শুরু করে পুলিশ লকআপ ও মালখানায় জল থই থই অবস্থা। এই পরিস্থিতিতে প্রত্যেকে গ্রাম পঞ্চায়েতে পুলিশি ব্যবস্থা করা হয়েছে।
6
6
এর ফলে ভূতনি ব্রিজের উপরে একটি অস্থায়ী ক্যাম্প করা হয়েছে। জলমগ্ন পরিস্থিতিতে মানুষ যাতে অসুবিধার সম্মুখীন না হন, সে জন্য এলাকা জুড়ে নৌকোয় করে টহল দিচ্ছে পুলিশ।