জীবনের শেষ দিনে কেন নতুন বউ সাজতে চেয়েছিলেন স্মিতা পাটিল? মৃত্যুর আগাম ইঙ্গিত পেয়েছিলেন অভিনেত্রী
নিজস্ব সংবাদদাতা
৩ এপ্রিল ২০২৬ ১৬ : ০৬
শেয়ার করুন
1
10
স্মিতা পাটিল, হিন্দি ছবির ইতিহাসে এক কালজয়ী নাম, যার চোখের গভীরতা আর অভিনয়ের আবেদন আজও দর্শককে আবিষ্ট করে রাখে।
2
10
মাত্র ৩১ বছর বয়সে এই প্রতিভাময়ীর প্রস্থান ছিল অত্যন্ত মর্মান্তিক। সম্প্রতি একটি সাক্ষাৎকারে তাঁর শেষ মুহূর্তের কিছু অজানা ও আবেগঘন অধ্যায় সামনে এসেছে, যা নেটদুনিয়ায় চাঞ্চল্য সৃষ্টি করেছে।
3
10
স্মিতা পাটিলের শেষ ইচ্ছা ছিল অত্যন্ত অদ্ভূত। তিনি চেয়েছিলেন, তাঁর মৃত্যুর পর তাঁকে যেন একজন নববধূর সাজে বিদায় দেওয়া হয়।
4
10
রূপটান শিল্পী দীপক সাওয়ান্ত সেই স্মৃতির পাতা উল্টে জানান, স্মিতার সেই শেষ শখ পূরণ করতে গিয়ে তাঁর বুক ফেটে কান্না আসছিল।
5
10
দীপক বলেন, "স্মিতা আমাকে অনেক আগে থেকেই বলে রেখেছিলেন যে, তিনি যখন মারা যাবেন, তখন যেন তাঁকে সুন্দর করে কনের সাজে সাজানো হয়। আমি কোনওদিন ভাবিনি এত তাড়াতাড়ি আমাকে এই কাজটা করতে হবে।"
6
10
১৯৮৬ সালে স্মিতা পাটিলের শেষকৃত্য সম্পন্ন হওয়ার আগে তাঁর নিথর দেহে মেকআপ করেছিলেন দীপক।
7
10
তিনি স্মৃতিচারণ করে বলেন, "ওঁর মা আমায় মেকআপ কিট দিয়েছিলেন। সেদিন আমার হাত কাঁপছিল। আমি কাঁদতে কাঁদতে তাঁর মুখে মেকআপ ব্রাশ চালিয়েছিলাম। তাঁকে রাজকীয় লাল শাড়িতে সাজানো হয়েছিল, কপালে দেওয়া হয়েছিল সিঁদুর। ঠিক যেমনটা তিনি চেয়েছিলেন।"
8
10
সেই অন্তিম যাত্রায় শামিল হয়েছিল গোটা বলিউড। অমিতাভ বচ্চন থেকে শুরু করে রাজ বব্বর এবং তৎকালীন ইন্ডাস্ট্রির সমস্ত দিকপাল ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।
9
10
অমিতাভ বচ্চন একবার জানিয়েছিলেন, স্মিতার মৃত্যুর ঠিক একদিন আগে তিনি একটি অশুভ সংকেত পেয়েছিলেন এবং স্মিতাকে সাবধানে থাকার পরামর্শও দিয়েছিলেন। কিন্তু নিয়তির লিখন খণ্ডাবে কে?
10
10
সন্তান জন্ম দিতে গিয়ে শারীরিক জটিলতার কারণে প্রয়াত হন অভিনেত্রী। স্মিতার ছেলে প্রতীকও মায়ের মতোই অভিনয়কে কেরিয়ার হিসেবে বেছে নিয়েছেন।