কম তেলে মুচমুচে স্ন্যাকস! হোলিতে এয়ার ফ্রায়ারে বানিয়ে নিন ৫ স্বাস্থ্যকর খাবার
নিজস্ব সংবাদদাতা
২৮ ফেব্রুয়ারি ২০২৬ ২০ : ৩৬
শেয়ার করুন
1
10
বাঙালির সঙ্গে ভূরিভোজ ওতঃপ্রোতভাবে জড়িত। বারো মাসের তেরো পার্বনের দোল উৎসবেও চাই জমিয়ে খাওয়াদাওয়া। তবে দোকান থেকে কিনে নয়, এবার দোলে বাড়িতেই বানিয়ে নিন বেশ কয়েকটি সহজ রেসিপি। তেল চুপচুপে মুখরোচক খাবারের বদলে হোলিতে পাতে থাকুক স্বাস্থ্যকর স্ন্যাকস।
2
10
স্বাস্থ্য সচেতন মানুষের সংখ্যা দিন দিন বাড়ছে। তেলেভাজা, বেশি ক্যালোরিযুক্ত খাবারের বদলে এখন অনেকেই খুঁজছেন স্বাস্থ্যকর বিকল্প। এই পরিস্থিতিতে রান্নাঘরে দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছে এয়ার ফ্রায়ার। কম তেল ব্যবহার করেও এতে মুচমুচে ও সুস্বাদু খাবার তৈরি করা যায়।
3
10
হোলিতে বাড়িতে অতিথি আসুক কিংবা নিজেদের জন্য ঝটপট বানিয়ে নিতে পারেন কয়েকটি সুস্বাদু স্বাস্থ্যকর স্ন্যাকস। জেনে নিন রেসিপি।
4
10
মিষ্টি আলুর ফ্রাইঃ সাধারণ আলুর ফ্রাইয়ের তুলনায় মিষ্টি আলু অনেক বেশি পুষ্টিকর। এতে রয়েছে ফাইবার ও ভিটামিন। আলু লম্বা করে কেটে সামান্য অলিভ অয়েল ও লবণ মিশিয়ে এয়ার ফ্রায়ারে কয়েক মিনিট রাখলেই তৈরি হয়ে যায় মুচমুচে ফ্রাই।
5
10
পনির টিক্কাঃ পনির টুকরো করে দই, লঙ্কাগুঁড়ো, হলুদ ও অন্যান্য মশলায় মাখিয়ে কিছুক্ষণ রেখে দিন। তারপর এয়ার ফ্রায়ারে রান্না করুন। খুব কম তেলেই তৈরি হবে রেস্তোরাঁর মতো সুস্বাদু পনির টিক্কা। এটি প্রোটিনে ভরপুর এবং বিকেলের ক্ষুধা মেটাতে উপযুক্ত।
6
10
কর্ন ও পালং শাকের বলঃ সেদ্ধ ভুট্টা ও কুচি করা পালং শাকের সঙ্গে সামান্য বেসন ও মশলা মিশিয়ে ছোট বল তৈরি করুন। এয়ার ফ্রায়ারে সোনালি হওয়া পর্যন্ত রান্না করুন। এটি যেমন সুস্বাদু, তেমনই পুষ্টিকর।
7
10
রোস্টেড চানাঃ সেদ্ধ বা ভেজানো চানা সামান্য তেল ও মশলা দিয়ে এয়ার ফ্রায়ারে রোস্ট করুন। এটি চিপসের স্বাস্থ্যকর বিকল্প হিসেবে খাওয়া যেতে পারে। এতে প্রোটিন ও ফাইবার বেশি থাকায় দীর্ঘ সময় পেট ভরা থাকে।
8
10
আপেল-দারচিনি চিপসঃ আপেল পাতলা করে কেটে তার ওপর সামান্য দারচিনি গুঁড়ো ছড়িয়ে এয়ার ফ্রায়ারে দিন। কয়েক মিনিটেই তৈরি হবে মিষ্টি ও ক্রিসপি স্ন্যাকস, যা শিশু থেকে বড়—সবারই পছন্দ হবে।
9
10
এয়ার ফ্রায়ারে রান্না করলে তেলের ব্যবহার অনেক কম হয়। ফলে খাবারে অতিরিক্ত ফ্যাট জমে না। যারা ওজন নিয়ন্ত্রণে রাখতে চান বা স্বাস্থ্যকর ডায়েট মেনে চলছেন, তাদের জন্য এয়ার ফ্রায়ার হতে পারে ভাল সমাধান।
10
10
ঘরে বসেই যদি কম তেলে সুস্বাদু স্ন্যাকস বানানো যায়, তাহলে বাইরে অস্বাস্থ্যকর খাবারের দিকে ঝোঁকার প্রয়োজনই বা কেন? এখন অনেকেই তাই এয়ার ফ্রায়ারকে বেছে নিচ্ছেন স্বাস্থ্যকর খাবারের এক সহজ পদক্ষেপ হিসেবে। হোলিতে আপনিও বানিয়েও টেস্টি ও 'গিল্ট ফ্রি' স্ন্যাকস।