ই-কেওয়াইসি, ই-কেওয়াইসি, ই-কেওয়াইসি। গত কয়েক দিন ধরে বাসেঘাটে, অটো, ট্রেনে একটাই আলোচনা শোনা যাচ্ছিল। আগামী ১৬ আগস্ট এলপিজি সংযোগের ই-কেওয়াইসির শেষ দিন ছিল।
2
9
গ্যাসের ই-কেওয়াইসি প্রক্রিয়া সম্পূর্ণ করা বাধ্যতামূলক বলে আগেই জানিয়েছিল কেন্দ্রীয় সরকার। সেই নির্দেশ পালনে গত কয়েক দিন ধরেই বিভিন্ন গ্যাস সংস্থার ডিস্ট্রিবিউটরদের অফিসের বাইরে দীর্ঘ লাইন চোখে পড়ছিল।
3
9
ইনডেন, এইচপি ও ভারত গ্যাসের পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল, ১৬ অগস্টের মধ্যেই ই-কেওয়াইসি-র কাজটি সেরে ফেলতে হবে। সবার মনেই চিন্তা ঘুরছিল যে, ১৬ আগস্টের মধ্যে ই-কেওয়াইসি প্রক্রিয়া সম্পন্ন করা যাবে তো।
4
9
শুক্রবার জানা গিয়েছে, ই-কেওয়াইসি প্রক্রিয়া সম্পূর্ণ করা মেয়াদ আরও কয়েক দিন বাড়ানো হচ্ছে। সকল গ্যাস ডিলারদের কাছেও সেই নির্দেশিকা পৌঁছে গিয়েছে।
5
9
ইনডেন, এইচপি ও ভারত গ্যাসের পক্ষ থেকে ডিলারদের মেয়াদ বৃদ্ধির কথা জানানো হয়েছে। আগামী ২৩ অগস্ট পর্যন্ত গ্যাসে ই-কেওয়াইসি করার সুযোগ পাবেন গ্রাহকেরা।
6
9
বিভিন্ন জ্বালানি সংস্থা সূত্রে খবর, ইতিমধ্যেই একটা অংশের গ্রাহক ই-কেওয়াইসি করিয়ে ফেলেছেন। তবে এখনও অনেক জনেরই বাকি। ১৫ এবং ১৬ অগস্ট ছুটি হওয়ায় তাঁরা চিন্তায় পড়েন। তারপরেই সময়সীমা বাড়ানো হল।
7
9
যদিও এখনও কোনও সরকারি নির্দেশিকা জারি করা হয়নি। সাধারণ মানুষের জন্য সরকারি ভাবে এখনও ডেডলাইন বাড়ানোর কোনও ঘোষণা করা হয়নি ৷ ১৬ অগাস্ট সেই ঘোষণা করা হতে পারে বলে মনে করা হচ্ছে।
8
9
অনলাইন এবং অফলাইন দু’ভাবেই ই-কেওয়াসির কাজ সম্পন্ন করা যাচ্ছে। অফলাইনে ডিস্ট্রিবিউটারের অফিসে গিয়ে আধারের তথ্য এবং ফেস স্ক্যান করিয়ে কেওয়াইসি প্রক্রিয়া সারতে হচ্ছে।
9
9
অনলাইনে সংশ্লিষ্ট গ্যাস সংস্থার মোবাইল অ্যাপ এবং আধার ফেসআরডি অ্যাপ ডাউনলোড করতে হবে মোবাইলে। এরপরে এলপিজি সংস্থার অ্যাপে লগইন করে বায়োমেট্রিক প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।