ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের সংঘাতের আবহে গত মার্চ মাস থেকেই অস্থিরতার আবহ পশ্চিম এশিয়ায়। যার জেরে একধাক্কায় বেড়েছে অপরিশোধিত তেলের ও গ্যাসের দাম।
2
11
ইরানে যুদ্ধ শুরুর পর থেকেই হরমুজ প্রণালী অবরুদ্ধ। যার ধাক্কায় বিশ্বের একাধিক দেশে একটানা বেড়েই চলেছে পেট্রোল ও ডিজেলের দাম।
3
11
ভারতেও রাশ টানা যায়নি। শুধুমাত্র মে মাসেই পেট্রোল ও ডিজেলের দাম বেড়েছে চারবার। মার্চ থেকে একটানা ঊর্ধ্বমুখী এলপিজি সিলিন্ডারের দামও।
4
11
আজ সোমবারের এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী জানিয়েছেন, খুব বেশিদিন আর এই অস্থিরতা চলবে না।
5
11
আগামী কয়েক মাসের মধ্যেই ভারতে কমবে তেলের দাম। পাশাপাশি কমবে গ্যাসের দর। খুব শীঘ্রই তেল ও গ্যাসের দামে স্বস্তি পাওয়া যাবে।
6
11
কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী আরও জানিয়েছেন, হরমুজ প্রণালী দিয়ে ভারত ৬০ শতাংশ এলপিজি এবং প্রায় ৯০ শতাংশ অপরিশোধিত তেল আমদানি করে।
7
11
কিন্তু হরমুজ প্রণালী বন্ধ থাকায় প্রাথমিকভাবে তেল আমদানিতে সমস্যা তৈরি হয়েছিল। এই আবহেও জ্বালানির দাম সর্বনিম্ন পর্যায়ে রাখতে সক্ষম হয়েছিল ভারত, দাবি করেছেন কেন্দ্রীয় মন্ত্রী।
8
11
মন্ত্রী হরদীপ সিং পুরী আরও জানিয়েছেন, ভূ-রাজনৈতিক অস্থিরতা অব্যাহত থাকলেও তেল ও গ্যাসের দাম কমানোর চেষ্টা করছে ভারত।
9
11
অপরিশোধিত তেলের আমদানি কিছুদিনের জন্য ব্যাহত হওয়ায় এলপিজি গ্যাস সিলিন্ডার ও জ্বালানির দাম বেড়েছিল ভারতে।
10
11
তবে আর কয়েক মাসের মধ্যে মধ্যবিত্তের স্বস্তি ফিরছে। এদিন আশা জোগালেন কেন্দ্রীয় মন্ত্রী। তবে কবে থেকে গ্যাসের ও জ্বালানির দাম কমবে, তা সুনির্দিষ্টভাবে জানাননি।
11
11
তাঁর দাবি, আগামী ৮০ দিনে চাহিদা পূরণের মতো তেল মজুদ রয়েছে দেশে। সাময়িকভাবে তেলের আমদানিতে বাধা এলেও, বিপুল সঙ্কটের পরিস্থিতি তৈরি হবে না।