পরপর নিম্নচাপ বঙ্গোপসাগরে। দক্ষিণবঙ্গে দুর্যোগের মেঘ কাটছেই না। ফের অবিরাম বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ একাধিক জেলায়। আগেভাগেই ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।
2
8
গভীর নিম্নচাপ তৈরি হতে না হতেই উত্তর বঙ্গোপসাগরের উপর একটি নতুন নিম্নচাপ এলাকা গঠনের সম্ভাবনা তৈরি হয়েছে। এর প্রভাবে ফের দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে চলেছে। আগামী ১৮ আগস্ট, মঙ্গলবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
3
8
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ, শনিবার, কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
4
8
আগামিকাল, রবিবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, ঝাড়গ্রাম, বাঁকুড়ায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা এবং দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি রয়েছে।
5
8
আগামী সোমবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে। পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়ায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে চরম ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি রয়েছে। বাকি সব জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে।
6
8
আগামী মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
7
8
অন্যদিকে উত্তরবঙ্গে আগামী তিনদিন সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্তভাবে কয়েকটি জায়গায় ভারী বৃষ্টি হতে পারে।
8
8
আগামী মঙ্গলবার থেকে উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। তবে সব জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি।