হাঁসফাঁস গরমের দিন শেষ। বৃষ্টি থেকে সাময়িক রেহাই পাওয়া গেলেও, আবারও দুর্যোগের আশঙ্কা বাংলা জুড়ে। আগস্টের শেষে বাংলার জেলায় জেলায় ফের ভারী বৃষ্টির পূর্বাভাস।
2
8
চলতি মাসের শেষে ফের নিম্নচাপের সম্ভাবনা রয়েছে। এই নিম্নচাপের জেরেই গোটা বাংলায় আবারও বাড়বে বৃষ্টিপাতের পরিমাণ। কবে থেকে বৃষ্টির দাপট বাড়বে? সম্ভাব্য দিন এবার প্রকাশ্যে।
3
8
আগস্ট মাসের শেষেও আবারও নিম্নচাপের সম্ভাবনা রয়েছে। ২৫ থেকে ২৭ অগস্টের মধ্যে উত্তর বঙ্গোপসাগরে তৈরি হতে পারে আরেকটি ঘূর্ণাবর্ত। তার জেরে গভীর নিম্নচাপের আশঙ্কা রয়েছে।
4
8
আজ, রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস। গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস। আজও কলকাতায় বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
5
8
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ, রবিবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং আগামিকাল সোমবার ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে।
6
8
আজ ও আগামিকাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। সব জেলাতেই হলুদ সর্তকতা জারি রয়েছে।
7
8
অন্যদিকে উত্তরবঙ্গে আজ সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়ার হলুদ সর্তকতা জারি রয়েছে।
8
8
আগামিকাল সোমবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আগামী মঙ্গলবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে।