বর্ষা শেষ। শরৎকালেও বর্ষার বৃষ্টি পিছু ছাড়ছে না। আগস্ট মাসের শেষে আবারও ভারী বৃষ্টির আশঙ্কা। আজ রাত থেকেই আবারও পাল্টে যাবে আবহাওয়া। বাংলার জেলায় জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস ফের।
2
8
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, আগস্ট মাসের শেষেও আবারও নিম্নচাপের সম্ভাবনা রয়েছে। ২৫ থেকে ২৭ অগস্টের মধ্যে উত্তর বঙ্গোপসাগরে তৈরি হতে পারে আরেকটি ঘূর্ণাবর্ত। তার জেরে গভীর নিম্নচাপের আশঙ্কা রয়েছে।
3
8
একটি নিম্নচাপ সরতে যাওয়ার পরেই আবারও নতুন একটি নিম্নচাপের ভ্রুকুটি। খাতায় কলমে শরতকাল। কিন্তু বর্ষার বৃষ্টি এখনও থামছে না। আগস্টের শেষে আবারও বাংলায় দুর্যোগের আশঙ্কা তৈরি হয়েছে।
4
8
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী তিনদিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
5
8
টানা তিনদিন দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। জারি রয়েছে হলুদ সর্তকতা।
6
8
রবিবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং সোমবার ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে।
7
8
অন্যদিকে উত্তরবঙ্গে আগামী দু'দিন সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, দমকা ঝোড়ো হাওয়ার হলুদ সর্তকতা জারি রয়েছে।
8
8
আগামী সোমবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আগামী মঙ্গলবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে।