নিম্নচাপ সরলেও ভারী বৃষ্টি থেকে রেহাই নেই। আবারও একটানা প্রবল বৃষ্টির পূর্বাভাস বাংলায়। জেলায় জেলায় জারি হল সতর্কতাও।
2
8
এবার একটানা পাঁচদিন কলকাতায় তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস। পাশাপাশি দক্ষিণবঙ্গের ও উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
3
8
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ, বৃহস্পতিবার কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, দমকা ঝোড়ো হাওয়ার হলুদ সর্তকতা জারি রয়েছে।
4
8
আগামিকাল, শুক্রবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ ও নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা জারি রয়েছে।
5
8
আগামী শনিবার থেকে আগামী সোমবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, দমকা ঝোড়ো হাওয়ার হলুদ সর্তকতা জারি রয়েছে। কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।
6
8
আগামী রবিবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে এবং আগামী সোমবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে এবং আগামী মঙ্গলবার ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে।
7
8
অন্যদিকে উত্তরবঙ্গে আজ দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির এবং বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে।
8
8
আগামিকাল, শুক্রবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে এবং শনিবার দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে। আগামী সপ্তাহের মাঝামাঝি উত্তরবঙ্গের উপরের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে।