দুর্যোগ পিছু ছাড়ছে না। বঙ্গোপসাগরে আবারও সক্রিয় নিম্নচাপ। এর জেরেই জেলায় জেলায় ফের প্রবল ঝড়বৃষ্টির সতর্কতা জারি করা হল।
2
8
হাওয়া অফিস জানিয়েছে, ২৩ অগাস্ট উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় একটি নিম্নচাপ তৈরি হয়েছে। এর সঙ্গে যুক্ত ঘূর্ণাবর্তের প্রভাবও রয়েছে। এই নিম্নচাপের কারণে দক্ষিণবঙ্গের কিছু জেলায় প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
3
8
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ সোমবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে।
4
8
আগামিকাল, মঙ্গলবার কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে।
5
8
আগামী বুধবার ও বৃহস্পতিবার বাড়বে গরমের দাপট। এই দু'দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে কয়েক পশলা বৃষ্টি হলেও, কোনও সতর্কতা এখনও পর্যন্ত জারি হয়নি।
6
8
আগামী শুক্রবার ফের কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, দমকা ঝোড়ো হাওয়ার হলুদ সর্তকতা জারি রয়েছে।
7
8
অন্যদিকে উত্তরবঙ্গে আজ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
8
8
আগামিকাল মঙ্গলবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং বুধবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে। চলতি সপ্তাহান্তে উত্তরবঙ্গের উপরের চার জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।