কিছুক্ষণেই ঝেঁপে বৃষ্টি জেলায় জেলায়। সকালে চড়া রোদ থাকলেও, বেলা গড়াতেই ভারী বৃষ্টির দাপট শুরু হবে একাধিক জেলায়। আগেভাগেই সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।
2
7
নিম্নচাপ নয়, বর্তমানে বর্ষাকালীন অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের জেরেই বাংলা জুড়ে চলতি সপ্তাহেও ঝড়বৃষ্টির দাপট জারি থাকবে। ভারী বৃষ্টির আশঙ্কাও রয়েছে একাধিক জেলায়।
3
7
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। জারি রয়েছে হলুদ সর্তকতা।
4
7
তবে আজ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে।
5
7
আগামিকাল, বৃহস্পতিবার হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে।
6
7
অন্যদিকে আজ উত্তরবঙ্গের কোনও জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
7
7
চলতি সপ্তাহান্তে উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তার আগে পর্যন্ত বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে জেলায় জেলায়।