বৃষ্টি থামার নাম নেই। গত ৪৮ ঘণ্টায় একটানা মুষলধারে বৃষ্টি কলকাতায়। অতি ভারী বৃষ্টিও হয়েছে কলকাতা-সহ একাধিক জেলায়। আজও ভোর থেকেই অঝোরে ভিজছে শহর।
2
8
অবিরাম বৃষ্টিতে ভোগান্তি বাড়ছে কলকাতায় ও একাধিক জেলায়। এই বৃষ্টির ভোগান্তি আর কতদিন চলবে? আজ দিনভর কেমন থাকবে বাংলার আবহাওয়া? জানিয়ে দিল হাওয়া অফিস।
3
8
আবহাওয়া দপ্তর জানিয়েছে, বাংলা থেকে পশ্চিমে হয়েছে নিম্নচাপ। মধ্যপ্রদেশের উপর অবস্থান করছে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি। তবে শক্তি কমেনি। এর জেরেই আজও বাংলায় একাধিক জেলায় ভারী বৃষ্টি হতে পারে।
4
8
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ, বৃহস্পতিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
5
8
দক্ষিণবঙ্গের মধ্যে শুধুমাত্র বীরভূম ও মুর্শিদাবাদে আপাতত ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। সব জেলাতেই ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে।
6
8
সপ্তাহান্তে বৃষ্টির দাপট কমে যাবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। তবে আগামী সপ্তাহের শুরুতেই ফের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
7
8
অন্যদিকে উত্তরবঙ্গে আগামী দু'দিন দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে বিক্ষিপ্তভাবে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি রয়েছে।
8
8
টানা দু'দিন মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে। শুক্রবারের পর উত্তরবঙ্গের জেলাগুলিতেও ঝড়বৃষ্টির দাপট কমবে।