ভোর থেকেই আকাশের মুখভার। ধূসর মেঘে ঢেকে কলকাতার আকাশ। গতকাল রাত থেকেই বৃষ্টির দাপট জারি। ভোরেও অঝোরে বৃষ্টি। আজ দিনভর কলকাতায় বৃষ্টির তাণ্ডব চলবে। আগেভাগেই জানিয়ে দিল হাওয়া অফিস।
2
8
আবহাওয়া দপ্তর জানিয়েছে, পশ্চিমবঙ্গ ও সংলগ্ন উত্তর উপকূল ওড়িশা এবং উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপর সক্রিয় সুস্পষ্ট নিম্নচাপটি একই এলাকায় অবস্থান করছে।
3
8
আজ, মঙ্গলবার নিম্নচাপটি পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে উত্তর ওড়িশা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে এগিয়ে যেতে পারে। এর প্রভাবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ-সহ সংলগ্ন এলাকায় বৃষ্টির দাপট জারি থাকবে।
4
8
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ, মঙ্গলবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। জারি রয়েছে হলুদ সর্তকতা।
5
8
এদিন দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
6
8
ক্যালেন্ডারের পাতা অনুযায়ী, বর্ষাকালের বিদায় হলেও, বৃষ্টি আপাতত পিছু ছাড়বে না। আগামী সাতদিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে মঙ্গলবারের পর আপাতত কোথাও সতর্কতা জারি নেই।
7
8
অন্যদিকে উত্তরবঙ্গে আজ থেকে আগামী তিনদিন দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে।
8
8
এই তিনদিন উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহেও বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টির সতর্কতা জারি রয়েছে। আগামী শুক্রবারেও জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।