দফায় দফায় মুষলধারে বৃষ্টি। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই রাতভর তুমুল বৃষ্টির পর, আজ সকাল থেকেই ভারী বৃষ্টির দাপট কমেনি। দিনভর জেলায় জেলায় জারি রয়েছে সতর্কতাও।
2
8
আজ, বুধবারেও ভারী বৃষ্টির দাপট জারি থাকবে। কলকাতা-সহ জেলায় জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। নিম্নচাপের জেরে আগামী ২৪ ঘণ্টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়া জারি থাকবে।
3
8
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ, বুধবার কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ ও নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে।
4
8
এদিন হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূমে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা জারি রয়েছে।
5
8
আগামিকাল, বৃহস্পতিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে। পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে।
6
8
আগামী শুক্রবার থেকে আবারও বৃষ্টির দাপট কমবে গোটা দক্ষিণবঙ্গে। আপাতত কোনও জেলায় সতর্কতা জারি হয়নি। আগামী সপ্তাহের শুরুতেই ফের ঝড়বৃষ্টির দাপট বাড়তে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে।
7
8
অন্যদিকে উত্তরবঙ্গে আজ দার্জিলিং, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা এবং জলপাইগুড়ি, কালিম্পংয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি রয়েছে।
8
8
আগামিকাল বৃহস্পতিবার ও আগামী শুক্রবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে।