সকালে চড়া রোদ। বেলা গড়াতেই বৃষ্টির ব্যাটিং শুরু! আজ জেলায় জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি। কোথাও কমলা সতর্কতা, কোথাও আবার হলুদ সর্তকতা জারি করেছে হাওয়া অফিস।
2
7
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ ও আগামিকাল, দু'দিনই সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, কোথাও কোথাও ভারী বৃষ্টির সতর্কতাও জারি রয়েছে।
3
7
আজ, বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির কমলা সতর্কতা এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়ায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে।
4
7
আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। সব জেলাতেই জারি রয়েছে হলুদ সর্তকতা।
5
7
আগামিকাল, শুক্রবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়ায় ভারী বৃষ্টির এবং কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে।
6
7
অন্যদিকে আজ উত্তরবঙ্গে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা এবং বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
7
7
আগামিকাল, শুক্রবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে এবং আগামী শনিবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে।