ফের তুমুল বৃষ্টি কলকাতায়। দুপুর গড়াতেই প্রবল ঝড়বৃষ্টির দাপট শুরু জেলায় জেলায়। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় জারি হল সতর্কতাও।
2
9
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, দুপুর পৌনে ২টো থেকে আগামী দু'-তিন ঘণ্টায় কলকাতা, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে। এই জেলাগুলিতে তুমুল বৃষ্টির পাশাপাশি দমকা ঝোড়ো হাওয়াও বইতে পারে।
3
9
পাশাপাশি দুপুর দেড়টা থেকে আগামী দু'-তিন ঘণ্টায় হুগলি ও পূর্ব বর্ধমানে মাঝারি থেকে ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি রয়েছে। এই জেলাগুলিতেও দমকা ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে।
4
9
আজ, বুধবার ও আগামিকাল, বৃহস্পতিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। আজ পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।
5
9
আগামী শুক্রবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে।
6
9
আগামী শনিবার ও রবিবার দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।
7
9
চলতি সপ্তাহান্তে হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়ায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।
8
9
অন্যদিকে আজ উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহারে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা এবং আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি রয়েছে।
9
9
আগামী তিনদিন উত্তরবঙ্গ জুড়েই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।