আর কিছুক্ষণেই তুমুল ঝড়বৃষ্টি। কলকাতা-সহ জেলায় জেলায় প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ১২ জেলাতেই জারি রয়েছে সতর্কতাও। আগেভাগেই জানিয়ে দিল হাওয়া অফিস।
2
8
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার দুপুর আড়াইটে থেকে আগামী দু'-তিন ঘণ্টায় কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, দক্ষিণ দিনাজপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হুগলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা জারি রয়েছে।
3
8
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, দমকা ঝোড়ো হাওয়ার হলুদ সর্তকতা জারি রয়েছে।
4
8
আগামিকাল, বুধবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূমে হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা জারি রয়েছে।
5
8
আগামী বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, বীরভূম মুর্শিদাবাদ ও নদিয়ায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
6
8
আগামী শুক্রবার ও শনিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড়বৃষ্টির দাপট বাড়বে। একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে। এই দু'দিন দক্ষিণবঙ্গের সব জেলায় হলুদ সর্তকতা রয়েছে।
7
8
আগামী শুক্রবার পশ্চিম বর্ধমান, বীরভূমে এবং আগামী শনিবার হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, আগামী রবিবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়ায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।
8
8
অন্যদিকে উত্তরবঙ্গে আজ জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী তিনদিন উত্তরবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে।