বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ অঞ্চল। শ্রাবণের শেষেও একটানা ভারী বৃষ্টির পূর্বাভাস জেলায় জেলায়। আগামী মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।
2
8
আবহাওয়া দপ্তর জানিয়েছে, বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে। যার উচ্চতা সমুদ্রতল থেকে ৭.৬ কিলোমিটার পর্যন্ত। এর জেরেই উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন পশ্চিমবঙ্গের উপকূল এলাকায় একটি নতুন নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে।
3
8
ইতিমধ্যেই সমুদ্র উত্তাল হয়ে উঠেছে। দফায় দফায় ঝোড়ো হাওয়া বইছে। এই আবহে বাড়বে ঝড়বৃষ্টির দাপট। আগামী মঙ্গলবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
4
8
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ, রবিবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, ঝাড়গ্রাম, বাঁকুড়ায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি রয়েছে।
5
8
আগামিকাল, সোমবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে। পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়ায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে চরম ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি রয়েছে। বাকি সব জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে।
6
8
আগামী মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী বুধবারেও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টি হতে পারে।
7
8
অন্যদিকে উত্তরবঙ্গে আগামী দু'দিন সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্তভাবে কয়েকটি জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। জারি রয়েছে হলুদ সর্তকতা।
8
8
আগামী মঙ্গলবার থেকে উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। তবে সব জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি।