নিম্নচাপের জেরে দুর্যোগের ঘনঘটা দক্ষিণবঙ্গে। জেলায় জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। জারি রয়েছে কমলা, হলুদ সর্তকতা জারি রয়েছে।
2
7
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ, মঙ্গলবার কলকাতা, হাওড়া, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূমে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি রয়েছে।
3
7
এদিন দক্ষিণবঙ্গের বাকি সাত জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে। সব জেলাতেই ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে।
4
7
আগামিকাল, বুধবার পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি, দমকা ঝোড়ো হাওয়ার হলুদ সর্তকতা জারি রয়েছে।
5
7
বুধবারেও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, দমকা ঝোড়ো হাওয়ার হলুদ সর্তকতা জারি রয়েছে।
6
7
অন্যদিকে আজ উত্তরবঙ্গে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির এবং বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে।
7
7
আগামিকাল বুধবার ও আগামী বৃহস্পতিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে।