বর্ষার অবিরাম বৃষ্টি। পাশাপাশি বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ। এই আবহেই ভয়ঙ্কর দুর্যোগ দক্ষিণবঙ্গে। জেলায় জেলায় অতি ভারী বৃষ্টি থেকে চরম ভারী বৃষ্টির পূর্বাভাস। জারি হল লাল, কমলা সতর্কতা। আগামী শনিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
2
8
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি রয়েছে।
3
8
পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে চরম ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি রয়েছে। আজ ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে।
4
8
আগামিকাল, বৃহস্পতিবার কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে।
5
8
বৃহস্পতিবার হুগলি, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা এবং পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়ায় চরম ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি রয়েছে।
6
8
আগামী শুক্রবার পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূমে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা এবং
পুরুলিয়া ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি রয়েছে।
7
8
অন্যদিকে উত্তরবঙ্গে আগামী তিনদিন সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, বিক্ষিপ্তভাবে কয়েকটি জায়গায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে।
8
8
আগামী রবিবার থেকে আগামী বুধবার পর্যন্ত দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে।