নিম্নচাপের ভ্রুকুটি। দক্ষিণবঙ্গের জেলায় জেলায় অতি ভারী বৃষ্টি, চরম ভারী বৃষ্টির লাল, কমলা সতর্কতা জারি করল হাওয়া অফিস। আগামী ৪৮ ঘণ্টায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে।
2
9
বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়েছে। সেটি আরও শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে। তারপর গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে ঝাড়খণ্ডের দিকে এগোবে।
3
9
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে।
4
9
পাশাপাশি আজ দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়ায় অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে চরম ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি রয়েছে।
5
9
আগামিকাল শুক্রবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির এবং ঝাড়গ্রামে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি রয়েছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে।
6
9
আগামী শনিবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
7
9
আগামী রবিবার কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে।
8
9
অন্যদিকে আগামী তিন উত্তরবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিক্ষিপ্তভাবে কয়েকটি জায়গায় ভারী বৃষ্টি হতে পারে।
9
9
আগামী রবিবার ও সোমবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে। আগামী মঙ্গলবার ও বুধবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।