একটানা তুমুল বৃষ্টি। শরতেও বৃষ্টির থেকে মিলছে না রেহাই। রবিবারেও জেলায় জেলায় ঝড়বৃষ্টির দাপট জারি থাকবে। একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতাও জারি করল হাওয়া অফিস।
2
8
নিম্নচাপ অঞ্চল, ঘূর্ণাবর্ত, বর্ষাকালীন অক্ষরেখা সক্রিয় থাকায় আগামী সপ্তাহের মাঝামাঝি পর্যন্ত বাংলার জেলায় জেলায় বৃষ্টির তাণ্ডব চলবে।
3
8
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ, রবিবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে।
4
8
আগামিকাল, সোমবার থেকে টানা তিনদিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে।
5
8
আগামিকাল সোমবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। জারি রয়েছে হলুদ সর্তকতা।
6
8
আগামী মঙ্গলবার হুগলি, উত্তর ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূমে এবং আগামী বুধবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়ায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা এবং কলকাতা-সহ বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
7
8
অন্যদিকে উত্তরবঙ্গে আজ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
8
8
আগামিকাল সোমবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টির এবং দার্জিলিং, কালিম্পং, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে।