নিম্নচাপ সরলেও দুর্যোগের ঘনঘটা বাংলায়। টানা তিনদিন জেলায় জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল হাওয়া অফিস। আজ দিনভর একাধিক জেলায় কমলা সতর্কতা জারি।
2
7
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী তিনদিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিও হতে পারে। জারি রয়েছে সতর্কতাও।
3
7
আজ, বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ ও নদিয়ায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা এবং ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, বীরভূমে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
4
7
আগামিকাল, শুক্রবার উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা এবং কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
5
7
আগামী শনিবার পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, দমকা ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে।
6
7
অন্যদিকে উত্তরবঙ্গে আজ আলিপুরদুয়ার, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, মালদহে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। শুক্রবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং আলিপুরদুয়ারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে।
7
7
আগামী তিনদিন উত্তরবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে।