দফায় দফায় ঝেঁপে বৃষ্টি। আপাতত বৃষ্টি থেকে মিলবে না রেহাই। কলকাতা-সহ জেলায় জেলায় তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা জারি করল হাওয়া অফিস। একাধিক জেলায় ভারী বৃষ্টির কমলা সতর্কতাও রয়েছে।
2
7
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ, মঙ্গলবার হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমানে বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি রয়েছে।
3
7
আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। জারি রয়েছে হলুদ সর্তকতা।
4
7
আগামিকাল, বুধবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির এবং কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে।
5
7
আগামী বৃহস্পতিবার হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে।
6
7
অন্যদিকে উত্তরবঙ্গে আজ জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির এবং বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে। বুধবার দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে।
7
7
বৃহস্পতিবার উত্তরবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির হলুদ সতর্কতা এবং সপ্তাহান্তে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে।