কিছুক্ষণেই মুষলধারে বৃষ্টি শুরু! ভারী থেকে অতি ভারী বৃষ্টির চোখরাঙানি দক্ষিণবঙ্গে। জেলায় জেলায় কমলা, হলুদ সর্তকতা। কলকাতাতেও আজ ভয়ঙ্কর দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস। আগেভাগেই জানিয়ে দিল হাওয়া অফিস।
2
8
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশা উপকূলের ওপর নিম্নচাপ এলাকা অবস্থান করছে। এর জেরেই রবিবার থেকে দুর্যোগের ঘনঘটা দক্ষিণবঙ্গে। জেলায় জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হল।
3
8
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ, রবিবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়ায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে ভারী থেকে অতি ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
4
8
আগামিকাল সোমবারেও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে। এদিন পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে।
5
8
আগামী মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূমে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে।
6
8
আগামী বুধবারেও দক্ষিণবঙ্গের কিছু এলাকায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। তবে জেলায় এই সম্ভাবনা কম। এখনও স্বপ্নে সতর্কতাও জারি হয়নি।
7
8
অন্যদিকে উত্তরবঙ্গে আগামী তিনদিন সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও ভারী বৃষ্টিও হতে পারে।
8
8
আগামিকাল সোমবার থেকেই দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা রয়েছে।