মুষলধারে বৃষ্টি কলকাতা। আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির দাপট আরও বাড়বে বাংলার জেলায় জেলায়। শক্তিশালী নিম্নচাপ অঞ্চলের জেরে মঙ্গলবার পর্যন্ত একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
2
7
আবহাওয়া দপ্তর জানিয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপর থাকা নিম্নচাপ অঞ্চল আরও শক্তিশালী হয়ে উঠেছে। ক্রমেই আরও সুস্পষ্ট হয়ে উঠেছে। নিম্নচাপের সঙ্গে যুক্ত ঘূর্ণাবর্তটি সমুদ্রপৃষ্ঠ থেকে ৭.৬ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। আজকের মধ্যে নিম্নচাপ অঞ্চল আরও পশ্চিম-উত্তর পশ্চিম দিকে সরবে।
3
7
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ, সোমবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি এবং কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে।
4
7
আজ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে।
5
7
আগামিকাল, মঙ্গলবার পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম ভারী বৃষ্টি, দমকা ঝোড়ো হাওয়ার হলুদ সর্তকতা জারি রয়েছে। মঙ্গলবারেও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
6
7
অন্যদিকে আজ উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা এবং কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে।
7
7
আগামিকাল মঙ্গলবার থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে। উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।