সন্ধ্যা গড়াতেই ফের বদলে গেল আবহাওয়া। কলকাতায় ঝেঁপে নামল বৃষ্টি। জেলায় জেলায় তুমুল দাপট শুরু ইতিমধ্যেই। কতদিন ভোগাবে জানেন?
2
10
আবহাওয়া দপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত ক্রমেই শক্তি বাড়াচ্ছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে, অর্থাৎ ১২ আগস্টের মধ্যে এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে।
3
10
বঙ্গোপসাগরে এই নিম্নচাপের কারণেই দক্ষিণবঙ্গে, বিশেষত গাঙ্গেয় পশ্চিমবঙ্গে তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী পাঁচদিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি থেকে ভারী, কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
4
10
নিম্নচাপের কাঁটায় দুর্যোগপূর্ণ আবহাওয়ায় মৎস্যজীবীদের জন্যেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আবহাওয়া দপ্তর আজ থেকে আগামী পাঁচ দিন অর্থাৎ ১৫ আগস্ট পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করেছে।
5
10
আজ কোন কোন জেলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস? হাওয়া অফিস জানিয়েছে, আজ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি রয়েছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির এবং দমকা ঝোড়ো হাওয়ার হলুদ সর্তকতা জারি রয়েছে।
6
10
আগামিকাল, বুধবার কলকাতা, হাওড়া, হুগলি, বাঁকুড়ায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি রয়েছে।
7
10
আগামী বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা এবং কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি সতর্কতা জারি রয়েছে।
8
10
আগামী শুক্রবার পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূমে এবং আগামী শনিবার পূর্ব বর্ধমান, বীরভূম ও নদিয়ায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে। শুক্রবার ও শনিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, দমকা ঝোড়ো হাওয়ার হলুদ সর্তকতা জারি রয়েছে।
9
10
অন্যদিকে উত্তরবঙ্গে আগামী তিনদিন বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি, সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুক্রবার থেকে বাড়বে ভারী বৃষ্টির দাপট।
10
10
আগামী শুক্রবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার কোচবিহারে এবং আগামী শনিবারে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী রবিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুরে এবং আগামী সোমবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে।