এগিয়ে আসছে ঘূর্ণিঝড় 'আকভান'। আজ থেকেই বাংলায় ঝড়বৃষ্টির দাপট শুরু। একটানা তুমুল বৃষ্টির সতর্কতাও জারি করেছে হাওয়া অফিস। একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
2
6
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ, বুধবার থেকে আগামী সোমবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে বুধবার সব জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা নেই। কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে।
3
6
আজ, বুধবার কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কোথাও এখনও পর্যন্ত সতর্কতা জারি হয়নি।
4
6
আগামিকাল বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। সব জেলায় হলুদ সর্তকতা জারি রয়েছে।
5
6
বৃহস্পতিবার ও শুক্রবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে। আগামী রবিবার ও সোমবারেও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে এখনও পর্যন্ত সতর্কতা জারি হয়নি।
6
6
অন্যদিকে উত্তরবঙ্গে আজ থেকে সব জেলায় শুষ্ক আবহাওয়া থাকবে। বৃষ্টির সম্ভাবনা নেই আপাতত নেই। পাহাড়ি এলাকায় শীতের শিরশিরানি অনুভূত হবে।