আজকাল ওয়েবডেস্ক: এখন আরসকলের জন্য ব্যাঙ্কে বা পেনশন অফিসে গিয়ে জীবন প্রমাণপত্র জমা দেওয়ার বাধ্যবাধ্যকতা নেই। ঘরে বসে নিমেষেই নিজেদের বার্ষিক জীবন প্রমাণপত্র বা ডিজিটাল লাইফ সার্টিফিকেট জমা দিতে পারেন অনেক সরকারি পেনশোনভোগীরা।
2
6
এবছর জীবন প্রমাণপত্র জমা দেওয়ার জন্য হাতে আর মাত্র ১৩ দিন। ইতিমধ্যেই বহু বয়স্ক মানুষই যথাযথ তথ্য জমা দিয়েছেন। তবে তাঁদের মধ্যে অনেকের কাছেই সার্টিফিকেট বাতিল হওয়ার বার্তাও আসছে। ফলে পেনশন আটকে যেতে পারে, এই নিয়ে দুশ্চিন্তায় তাঁরা।
3
6
আদতে, বার্ষিক ডিজটাল লাইফ সার্টিফিকেট-এর তথ্য জমা দেওয়ার কারণ একজন পেনশনভোগীর জীবিত থাকার প্রমাণ সরকারিভাবে ইলেকট্রনিক মাধ্যমে জমা দেওয়া। এর জন্য একদিকে যেমন প্রয়োজন আধার নম্বর।
4
6
অন্যদিকে, মোবাইল অ্যাপের মাধ্যমে তথ্য জমা দেওয়ার জন্য প্রয়োজন বায়োমেট্রিক বা ফেস স্ক্যান। এরপর সেই তথ্যই জমা পড়ে সংশ্লিষ্ট ব্যাঙ্ক বা পোস্ট অফিসে। তবে কিছু নির্দিষ্ট ভুলে বাতিল হতে পারে এই সার্টিফিকেট।
5
6
ভুলগুলি হল-১) তথ্যে অমিল: সার্টিফিকেটের জন্য আবেদনের সময় নামের বানান বা জন্মতারিখে ভুল। ২) ভুল পিপিও (PPO) নম্বর: আবেদনকারীরা ভুল ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা পিপিও নম্বর দিলে ব্যাকএন্ডেও দেখা যায় সেই ত্রুটি।৩) বায়োমেট্রিক সমস্যা: যাঁরা বাড়িতে থেকেই আঙুলের ছাপ দিয়ে স্ক্যান করান, তাঁদের সেই ছাপ অনেকসময় ঝাপসা হয়। আর তাতে সমস্যা দেখা দেয়।
6
6
উপায়-১) ডিজিটালি সার্টিফিকেট বারবার বাতিল হলে প্রথমে ব্যাঙ্ক বা পেনশন অফিসে যোগাযোগ করতে হবে। জেনে নিতে সমস্যার আসল কারণ। ২) অধিকাংশ ক্ষেত্রেই সঠিক তথ্য দিয়ে ফের নতুনভাবে আর একটি ডিজিটাল সার্টিফিকেট তৈরি করলেই সমস্যার সমাধান হয়ে যায়।৩) আধার কার্ডের তথ্য এবং জমা নথিপত্রের মধ্যে যেন কোনও অমিল না থাকে, সেদিকে নজর রাখতে হবে। ৪) আঙুলের ছাপের সমস্যার কারণ হলে আইরিশ স্ক্যানও করা যেতে পারে।