লোকাল ও দূরপাল্লার ট্রেনের পর এবার কলকাতা মেট্রোতেও কার্যকর হতে চলেছে জন বিশ্বাস আইন, ২০২৬।
2
7
মেট্রোয় অশালীন আচরণ, নিষিদ্ধ এলাকায় প্রবেশ, বিনা টিকিটে যাতায়াত, স্টেশনে ধূমপান-সহ নানা নিয়মভঙ্গের বিরুদ্ধে নতুন আইনে জরিমানার অঙ্ক বাড়ান হয়েছে। কয়েকটি ক্ষেত্রে কারাদণ্ডের নিয়মও রয়েছে। যাত্রীদের সচেতন করতে কলকাতার সব মেট্রো স্টেশনে নতুন নিয়মের বিজ্ঞপ্তি লাগানো শুরু হয়েছে।
3
7
বিনা টিকিটে মেট্রো চড়ার দায়ে ধরা পড়লে এবার জরিমানা ৫০০ টাকা। এতদিন যা ছিল ২৫০ টাকা। কম দূরত্বের টিকিট কেটে বেশি দূরত্ব ভ্রমণ করলেও একই জরিমানা কার্যকর হবে।
4
7
মদ্যপ অবস্থায় অন্য যাত্রীদের বিরক্ত করলে সংশ্লিষ্ট ব্যক্তিকে মেট্রো থেকে নামিয়ে দেওয়া হবে। পাশাপাশি এক হাজার টাকা পর্যন্ত জরিমানা, ২৪ ঘণ্টা পর্যন্ত কারাদণ্ড, বা উভয় শাস্তির ব্যবস্থাই রয়েছে।
5
7
অশালীন ভাষা ব্যবহার, অসভ্য আচরণ বা অন্য যাত্রীদের অসুবিধায় ফেললে ২৫০ টাকা পর্যন্ত জরিমানা করা হবে। প্রয়োজনে টিকিট বাতিল।
6
7
মেট্রোর কোচ, কামরা এবং ভূগর্ভস্থ স্টেশনে ধূমপান করলে দু'হাজার টাকা জরিমানা দিতে হবে। জরিমানা দিতে অস্বীকার করলে, সংশ্লিুষ্ট ব্যক্তিকে আদালতে পেশ করা হবে। সেক্ষেত্রে পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানা হতে পারে।
7
7
অনুমতি ছাড়া মেট্রো ট্র্যাক বা অন্য কোনও নিষিদ্ধ এলাকায় প্রবেশ করলে ৫০০ টাকা জরিমানা করা হবে। জরিমানা দিতে অস্বীকার করলে তিন মাস পর্যন্ত কারাদণ্ড, ৫ হাজার টাকা পর্যন্ত জরিমানা, অথবা উভয় শাস্তির বিধান রয়েছে।