পহেলগাঁও হামলার প্রত্যাঘাত করেছে ভারত। ৭মে, মধ্যরাতে একাধিক পাক জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারত। পাকিস্তানের দাবি, বুধের পর, বৃহস্পতিতেও সে দেশের একাধিক জায়গায় ইজরায়েলের বানানো হারপ ড্রোন ব্যবহার করে একাধিক পাক-এলাকা ধূলিস্যাৎ করেছে ভারত।
2
8
তারপর থেকেই চর্চা এই ড্রোন নিয়ে। কী এই হারপ? কী ভাবেই ব্যবহার? এক নজরে দেখে নিন- একইসঙ্গে দুই কাজ করে হারপ। একাধারে একটি কাজ করে ড্রোনের। অন্যদিকে হারপ কাজ করে প্রাণঘাতী ক্ষেপনাস্ত্র হিসেবেও।
3
8
অপারেশনাল সাফল্যের একটি শক্তিশালী ট্র্যাক রেকর্ড রয়েছে হারপের।
4
8
বাস্তব-বিশ্বের যুদ্ধ পরিস্থিতিতে, বিশেষ করে শত্রু বিমান প্রতিরক্ষা দমনে ট্র্যাক রেকর্ড নজর কাড়া।
5
8
এই ড্রোন ১,০০০ কিলোমিটার পর্যন্ত অপারেশনাল রেঞ্জের অধিকারী
6
8
হারপে রয়েছে ইলেকট্রো-অপটিক্যাল, ইনফ্রারেড, ফরওয়ার্ড-লুকিং ইনফ্রারেড সেন্সর, কালার সিসিডি ক্যামেরা এবং অ্যান্টি-ব়্যাডার হোমিং প্রযুক্তি।। হারপ লয়টারিং মিউনিশন, উন্নত প্রযুক্তির কারণে হারপ স্বয়ংক্রিয়ভাবে লক্ষ্যস্থান খুঁজে বের করতে পারে। ট্র্যাক করতে পারে।
7
8
অপারেটর চাইলে যুদ্ধপরিস্থিতি বুঝে যে কোনও সময় এর হামলা বাতিল করতে পারে এবং পরে আবার ওড়াতে পারে।