জন্মাষ্টমীর রাতে এই নিয়মে বানান পঞ্চামৃত! দূর হবে সব বাধা, সমৃদ্ধি-সৌভাগ্য আসবে ঘরে?
নিজস্ব সংবাদদাতা
১ সেপ্টেম্বর ২০২৬ ২০ : ২৭
শেয়ার করুন
1
8
জন্মাষ্টমী শুধু ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি নয়, ভক্তদের কাছে এটি অত্যন্ত শুভ ও পবিত্র একটি দিন। এই দিনে কৃষ্ণের আরাধনা, উপবাস, নামসংকীর্তন এবং বিশেষ পুজোর মাধ্যমে ভক্তরা ঈশ্বরের আশীর্বাদ লাভের প্রার্থনা করেন। ২০২৬ সালে জন্মাষ্টমী পালিত হবে ৪ সেপ্টেম্বর।
2
8
জন্মাষ্টমীর রাতে নির্দিষ্ট নিয়মে পঞ্চামৃত তৈরি করে লাড্ডু গোপালকে নিবেদন করলে জীবনের নানা বাধা কেটে যায় বলে বিশ্বাস করা হয়৷
3
8
পঞ্চামৃত বানানোর এর জন্য প্রথমে নিতে হবে ১ চা চামচ ঘি, ২ চা চামচ মধু, ৪ চা চামচ চিনি, ৮ চা চামচ দই এবং ১৬ চা চামচ দুধ। এই পাঁচটি উপাদান একসঙ্গে মিশিয়েই তৈরি হবে পঞ্চামৃত। এরপর এতে একটি তুলসী পাতা যোগ করবেন।
4
8
জন্মাষ্টমীর রাতে পরিষ্কার পাত্রে একে একে ঘি, মধু, চিনি, দই এবং দুধ মিশিয়ে নিতে হবে। এরপর তাতে একটি তুলসী পাতা দেওয়া হবে।
5
8
হিন্দু ধর্মীয় বিশ্বাসে তুলসী অত্যন্ত পবিত্র এবং ভগবান বিষ্ণু ও কৃষ্ণের পুজোয় তুলসী নিবেদনের বিশেষ গুরুত্ব রয়েছে।
6
8
পঞ্চামৃত তৈরি হয়ে গেলে সেটি প্রথমে লাড্ডু গোপালকে নিবেদন করতে হবে। পুজো এবং নিবেদনের পর পরিবারের সদস্যদের মধ্যে প্রসাদ হিসেবে তা বিতরণ করা যেতে পারে।
7
8
বিশ্বাস, এভাবে ভক্তিভরে কৃষ্ণের আরাধনা করলে ঘরে ইতিবাচক শক্তি, সমৃদ্ধি এবং সৌভাগ্যের পরিবেশ তৈরি হয়। কর্মজীবন, অর্থ, সম্পর্ক কিংবা ব্যক্তিগত জীবনে যে কোনও ধরনের আটকে থাকা পরিস্থিতি থেকে মুক্তির জন্য কৃষ্ণের কাছে প্রার্থনা করলে ধীরে ধীরে বাধা দূর হয়৷
8
8
জন্মাষ্টমীর রাতে কৃষ্ণের সামনে প্রদীপ জ্বালিয়ে, নামস্মরণ করে এবং ভক্তিভরে পুজো করে এই পঞ্চামৃত নিবেদন করতে পারেন। বিশ্বাসীদের মতে, ঈশ্বরের প্রতি ভক্তি, ইতিবাচক মনোভাব এবং সৎকর্মই জীবনে শুভ পরিবর্তনের অন্যতম পথ।