কড়া পদক্ষেপ রেল মন্ত্রকের। রেল দুর্ঘটনা এড়াতে এবার জরিমানার অঙ্ক বাড়িয়ে দেওয়া হল কয়েক গুণ। বিপজ্জনক সামগ্রী-সহ ট্রেনে ধরা পড়লেই পকেট ফাঁকা হবে নিঃসন্দেহে।
2
11
গতকাল শনিবার ভারতীয় রেলের তরফে এই নির্দেশিকা জারি করা হয়েছে। ভারতীয় রেলের নিয়মে বড়সড় বদল। জন বিশ্বাস আইন ২০২৬ অনুযায়ী, এই নতুন নিয়ম ও সংশোধিত জরিমানার বিজ্ঞপ্তি জারি করল ভারতীয় রেল।
3
11
বিস্ফোরণ, দুর্ঘটনা এড়াতেই এই জিনিসগুলি নিয়ে যাতায়াতে নিষেধাজ্ঞা জারি করেছে ভারতীয় রেল। কোনও যাত্রী এই নিষিদ্ধ জিনিসগুলি সহ ধরা পড়লে, তাঁর জেল হেফাজত হতে পারে এবং মোটা অঙ্কের জরিমানার মুখেও পড়তে পারেন।
4
11
ধারা ১৬৫ অনুযায়ী, ভারতীয় রেলে আপত্তিকর বা বিপজ্জনক সামগ্রী বহন করলে ন্যূনতম ১০ হাজার টাকা জরিমানা করা হবে। ধারা ১৬৬ অনুযায়ী সাধারণ নিয়ম লঙ্ঘন বা রেলওয়ের নির্দেশ অমান্য করলে প্রথমবার ২০০০ টাকা এবং পুনরাবৃত্তির ক্ষেত্রে ৫০০০ টাকা জরিমানা করা হবে।
5
11
নারকেল: ভারতীয় রেলের নিয়ম অনুযায়ী, শুকনো নারকেল নিয়ে রেলে যাত্রা করা নিষিদ্ধ। নারকেলের ছোবড়ায় আগুন ধরলেই, সেটি দ্রুত ছড়িয়ে পড়ে। এই ছোবড়াও একধরনের দাহ্য বস্তু। তাই নারকেল নিয়ে যাত্রা করা বিপজ্জনক। নারকেল নিয়ে ট্রেনে চড়লে, তাঁর জেল হতে পারে।
6
11
ঘি: ঘি নিয়ে যাত্রা করা সম্পূর্ণ নিষিদ্ধ নয়। ২০ কেজি পর্যন্ত ঘি নিয়ে যাত্রীরা ট্রেনে চড়তে পারেন। কিন্তু ঘিয়ের পাত্রটি ভাল ভাবে আটকে রাখতে হবে। যাতে সেই পাত্র থেকে ঘি বাইরে না পড়ে।
7
11
গ্যাস সিলিন্ডার: দূরপাল্লার এবং লোকাল ট্রেনে গ্যাস সিলিন্ডার নিয়ে যাতায়াতে নিষেধাজ্ঞা রয়েছে। গ্যাস লিক করে বিস্ফোরক, অগ্নিকাণ্ড ঘটতে পারে।
8
11
স্টোভ ও দেশলাই: গ্যাস সিলিন্ডারের মতোই স্টোভ, দেশলাই নিয়ে ভারতীয় রেলে যাত্রা করা নিষিদ্ধ। স্টোভ থেকে কেরোসিন লিক করলে, অগ্নিকাণ্ড ঘটার সম্ভাবনা থাকে।
9
11
আতশবাজি: যেকোনও ধরনের আতশবাজি নিয়ে ভারতীয় রেলে ওঠা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। আতশবাজি থেকে অগ্নিকাণ্ডের সম্ভাবনা থাকে। তা এড়াতেই আতশবাজির উপর নিষেধাজ্ঞা জারি রয়েছে ভারতীয় রেলে।
10
11
অ্যাসিড ও রাসায়নিক দ্রব্য: বাথরুম পরিষ্কার করার অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড অত্যন্ত বিপজ্জনক পদার্থ। ত্বকের সংস্পর্শে এলে, তা মারাত্মক ক্ষতি করে। যাত্রীদের সুরক্ষায জন্য এই ধরনের জিনিসের উপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
11
11
পেট্রোলিয়াম: ভারতীয় রেলে পেট্রোল, ডিজেল, কেরোসিনের মতো তরল পদার্থ নিয়ে যাত্রা করা সম্পূর্ণ নিষিদ্ধ। ধরা পড়লেই মোটা অঙ্কের জরিমানা দিতে হবে যাত্রীদের।