অবশেষে শেষ হতে চলেছে দীর্ঘ প্রতীক্ষা। দেশেই প্রথম চালু হতে চলেছে বুলেট ট্রেন পরিষেবা। সবকিছু পরিকল্পনা মাফিক চললে আগামী বছরের ১৫ আগস্ট, অর্থাৎ দেশের ৮০তম স্বাধীনতা দিবসে বুলেট ট্রেনের সূচনা হতে পারে।
2
11
কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, ২০২৭ সালের আগস্ট মাসের মধ্যেই গুজরাটের সুরাট থেকে বিলিমোরার মধ্যেকার প্রায় ৫০ কিলোমিটার অংশে ট্রেন চলাচল শুরু হয়ে যাবে।
3
11
প্রাথমিক ভাবে কেবল সুরাট ও বিলিমোরার মধ্যেকার ৫০ কিলোমিটার রুট চালু হলেও, সম্পূর্ণ মুম্বই-আহমেদাবাদ ৫০৮ কিলোমিটারের করিডোর চালু করার লক্ষ্য ধরা হয়েছে ২০২৯ সালের মধ্যে।
4
11
জাপানি প্রযুক্তিতে তৈরি দেশের এই দ্রুততম ট্রেনের গতি হবে ঘণ্টায় সর্বোচ্চ ৩২০ কিলোমিটার।
5
11
দেশের দ্রুততম পরিবহন মাধ্যম হিসেবে ভারতীয় রেলে যুগান্তকারী বদল আনবে এই অত্যাধুনিক জাপানি হাই-স্পিড প্রযুক্তি।
6
11
এই প্রকল্পে ভারতের প্রথম রেল টানেল তৈরি হচ্ছে যা সমুদ্রের নিচ দিয়ে প্রায় ৭ কিলোমিটার দীর্ঘ হবে।
7
11
দেশের মধ্যে প্রথম বুলেট ট্রেন চালুর নজির গড়তে চলেছে গুজরাট। ইতিমধ্যেই এই ৫০ কিলোমিটার অংশে ট্রায়াল রান ও প্রাথমিক কাজকর্ম জোরকদমে শুরু হয়ে গিয়েছে।
8
11
পুরো ৫০৮ কিলোমিটারের মধ্যে তৈরি হচ্ছে মোট ১২টি অত্যাধুনিক স্টেশন। শিল্প ও বাণিজ্যিক যোগাযোগের কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে তোলা হচ্ছে এগুলিকে।
9
11
মহারাষ্ট্রে ৪টি। বান্দ্রা-কুরলা কমপ্লেক্স, থানে, ভিরার এবং বৈশার।
বিশাল এই রেল করিডোরে তৈরি হচ্ছে একাধিক বড় সেতু ও আধুনিক সব পরিকাঠামো। রেল কর্তৃপক্ষের আশা, ২০২৯ সালের নির্ধারিত সময়ের মধ্যেই গোটা প্রকল্পের কাজ শেষ হয়ে সাধারণ মানুষের জন্য পুরো রুট খুলে দেওয়া সম্ভব হবে।