যারা হালকা মালপত্র নিয়ে ভ্রমণ করতে পছন্দ করেন, তারা হয়তো জেনে অবাক হবেন যে হোটেলের অনেক সুযোগ-সুবিধাই আসলে বিনামূল্যে পাওয়া যায়। প্রসাধন সামগ্রী থেকে শুরু করে কফি- দৈনন্দিন ব্যবহারের এসব প্রয়োজনীয় জিনিস কোনও অপরাধবোধ ছাড়াই অনেক সময় হোটেল থেকে সঙ্গে করে বাড়ি নিয়ে যাওয়া যায়।
2
7
আপনার রুমে রাখা ছোট সাবান, শ্যাম্পু, কন্ডিশনার, বডি ওয়াশ এবং লোশন সাধারণত আপনার ব্যবহারের জন্যই দেওয়া হয়। একবার ব্যবহার বা খোলা হয়ে গেলে হোটেল কর্তৃপক্ষ সাধারণত চেক-আউটের পর সেগুলো ফেলে দেয়। তাই এগুলো সঙ্গে নিয়ে যাওয়াতে কোনও সমস্যা নেই।
3
7
অতিথিরা তাদের রুমের অব্যবহৃত প্রসাধন সামগ্রী সঙ্গে নিতে পারেন, তবে তার মানে এই নয় যে হাউসকিপিং ট্রলি থেকে সব কিছু নিয়ে নিতে হবে। আরও প্রয়োজন হলে ফ্রন্ট ডেস্কে যোগাযোগ করে জেনে নিন অতিরিক্ত সামগ্রী পাওয়া যাবে কি না।
4
7
রুমে রাখা টি-ব্যাগ, কফির প্যাকেট, হট চকলেট, চিনির প্যাকেট, সুইটনার (চিনির বিকল্প), নাড়ানোর কাঠি এবং ডিসপোজেবল কাপ সাধারণত বিনামূল্যে দেওয়া হয়। তবে অতিথিদের উচিত শুধুমাত্র তাদের রুমের জন্য বরাদ্দকৃত সামগ্রীই সঙ্গে নেওয়া।
5
7
নোটপ্যাড, হোটেলের নাম বা লোগোযুক্ত কাগজ এবং কলম সাধারণত অতিথিরা সঙ্গে নিয়ে যেতে পারেন। কিছু হোটেল ম্যাপ, দর্শনীয় স্থানের ভাউচার বা কুপনও দিয়ে থাকে। এসব সামগ্রী অনেক সময় হোটেলের প্রচারের উপকরণ হিসেবেও কাজ করে।
6
7
মোড়কবদ্ধ ও একবার ব্যবহারের উপযোগী (সিঙ্গেল-ইউজ) স্লিপার বা চটি হল আরেকটি সামগ্রী যা অতিথিরা সাধারণত সঙ্গে নিয়ে যেতে পারেন। এমনকি খোলা স্লিপারও চেক-আউটের পর ফেলে দেওয়া হতে পারে, তাই বাড়িতে বা অন্য কোনও ভ্রমণে সেগুলো পুনরায় ব্যবহার করা একটি ভাল ও সাশ্রয়ী বিকল্প হতে পারে।
7
7
হোটেলে সাধারণত বিনামূল্যে বোতলে পানীয় জল দেওয়া হয়, তবে সব বোতলই যে বিনামূল্যে পাওয়া যাবে এমন নয়। কিছু বোতলের জন্য মূল্য দিতে হতে পারে, যা বোতলের গায়ে বা মোড়কে স্পষ্টভাবে উল্লেখ করা থাকে। তাই ব্যাগে বোতলজাত জল ভরার আগে সবসময় রুমের নির্দেশিকা বা নোটিশ পড়ে নিন।